এক্সক্লুসিভ নিউজ

লালমোহন মিডিয়া ক্লাবের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  admin ২৮ সেপ্টেম্বর ২০২৫ , ১১:১৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

২১৭

ভোলার লালমোহন মিডিয়া ক্লাবের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমোহন মিডিয়া ক্লাবের আয়োজনে ওয়েস্টার্ন পাড়াস্থ মিডিয়া ক্লাবের অফিস কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লালমোহন মিডিয়া ক্লাবের সভাপতি প্রভাষক মোসলেহ উদ্দিন মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মিজান হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল মোঃ আজিজ শাহিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমোহন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ আজাদুর রহমান হাওলাদার, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান লিটন, বর্তমান সাধারণ সম্পাদক মো. জসিম জনি, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি জহিরুল হক সেলিম, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উপজেলা সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. মুশফিক হাওলাদারসহ গণমাধ্যমে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box