শিরোনাম ::
লালমোহন শ্রীশ্রীমদন মোহন জিউ মন্দিরের প্রতিষ্ঠাতার ছেলের সুস্থতা কামনায় প্রার্থনা সভা
মো. মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন শ্রীশ্রীমদন মোহন জিউ মন্দিরের প্রতিষ্ঠাতা মদন মোহন কুন্ডুর জৈষ্ঠ পুত্র শ্রী মন্টু রঞ্জন কুন্ডু অসুস্থ্যতা জনিত কারণে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার রোগ মুক্তি কামনায় ছোট ভাই লালমোহন শ্রীশ্রীমদন মোহন জিউ মন্দির কমিটির সাধারণ সম্পাদক নান্টু রঞ্জন কুন্ডুু প্রার্থনা সভার আয়োজন করেছে। শনিবার রাতে মন্দির প্রাঙ্গনে প্রার্থনা সভায় আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি নিরব কুমার দেসহ হিন্দু সমাজের নেতৃবৃন্দ।
Facebook Comments Box























