অনলাইন ডেস্ক
২১ জানুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩২ জন

শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করলেন তারেক রহমান

৬৯১

দীর্ঘ ২১ বছর পর নিজের শ্বশুরবাড়ি ও পুণ্যভূমি সিলেটের মাটিতে পা রেখেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২১ জানুয়ারি) রাত ৭টা ৫৭ মিনিটে তাকে বহনকারী বিজি-২২৭ নম্বর ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাত ৮টার দিকে ফ্লাইটটি বোর্ডিং ব্রিজে সংযুক্ত করা হয়। এরপর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে নেমে আসেন তারেক রহমান।

সেখানে কেন্দ্রীয় ও সিলেট বিএনপির নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা জানান।
এরপর ‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল রঙের বাসে করে তারেক রহমান হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান। রাত সাড়ে ৮টার দিকে তিনি মাজার জিয়ারত করেন।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে তিনি একটি পাঁচ তারকা হোটেলে রাত্রিযাপন করবেন।

পরদিন বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমার জালালপুরে তার শ্বশুর রিয়ার এডমিরাল এম এ খানের বাড়িতে যাওয়ার কথা রয়েছে।
এদিন বিকেল ৩টায় সিলেট নগরের আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে এক সমাবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে বিএনপি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে সিলেটবাসীর উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০০৪ সালে বিএনপির বিভাগীয় ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে সিলেটে এসেছিলেন তারেক রহমান।

এরপর দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর সিলেট হয়ে দেশের মাটিতে পা রাখেন তিনি।
এদিকে দলের দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম শ্বশুরবাড়ি সিলেট সফরে এলেন তারেক রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সমাবেশেও প্রথমবারের মতো বক্তৃতা রাখবেন তিনি। চেয়ারম্যান হিসেবে প্রথমবার সিলেটে এসে মাজার জিয়ারতও করলেন তিনি।

স্বদেশ প্রত্যাবর্তনের সময় তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করলেও তখন সিলেট সফরের কোনো কর্মসূচি ছিল না।

এবারের সফরে সরাসরি সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
হাজার হাজার মানুষ ও নেতাকর্মীর অপেক্ষা
তারেক রহমানকে এক নজর দেখার জন্য নগরের পথে পথে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অপেক্ষা করেন। হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের প্রবেশ পথেও জড়ো হন বিপুলসংখ্যক মানুষ। মাজার গেট এলাকায় হাত নেড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের অভ্যর্থনার জবাব দেন তারেক রহমান।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%B9-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

নতুন করে ৫ জেলায় বন্যার আশঙ্কা

সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ার তৈরির নতুন দিগন্তে ইউভিটিআই

১০

উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর

১১

কৃষিজমি রক্ষায় সিংড়ায় প্রশাসনের কঠোর অ্যাকশন, অবৈধ পুকুর খননে জরিমানা

১২

দেবহাটায় ১৮৯ বোতল উইনকেরেক্স ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

১৩

চৌগাছার পুড়াপাড়া বাজার সড়কে হাঁটুপানি, দুর্ভোগে সাধারণ মানুষ

১৪

অযত্ন-অবহেলা ও সংস্কারের অভাবে বেহাল ঐতিহ্যবাহী বড়ইবাড়ী হাট, চরম দুর্ভোগ

১৫

মনপুরায় আশঙ্কাজনকহারে বাড়ছে হামের প্রকোপ, সেবা দিতে হিমশিম হাসপাতাল কর্তৃপক্ষ

১৬

তজুমদ্দিনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৭

চরফ্যাশন প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৮

‎গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী আসামী দেওয়াল টপকে পালিয়ে গেছে

১৯

তজুমদ্দিনের চরে ব্লকনেতার চাঁদাবাজি ও নারীকে পাওয়ার টিলারে আহতের অভিযোগে সংবাদ সম্মেলন

২০