
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে শিবচর উপজেলা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি উপজেলার পাচ্চর হাইওয়ে ও সংলগ্ন শাখা সড়ক প্রদক্ষিণ করে। এতে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। উৎসবমুখর পরিবেশে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের আয়োজন করেন শিবচর উপজেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মোঃ শাওন চৌধুরী।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজমুল হুদা ইধু চৌধুরী, এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম দিপু হাওলাদার।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন।
আপনি চাইলে আমাদের অন্য সংবাদ গুলাও পড়তে পারেন – আরো সংবাদ ।
No tags found for this post.
মন্তব্য করুন