ফয়সাল আহমেদ সিংড়া (নাটোর) প্রতিনিধি:
৩০ জুন ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৯ জন

সিংড়ায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে প্রশাসনের অভিযান: একজনের কারাদণ্ড, ভেকু মেশিনের ৪ ব্যাটারি জব্দ

২০৫

নাটোরের সিংড়া উপজেলায় তিন ফসলি কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু (এক্সকাভেটর) মেশিনের চারটি ব্যাটারি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চামারী ইউনিয়নের সোনাঘাটি এলাকায় অবৈধভাবে তিন ফসলি কৃষিজমির মাটি কাটার অপরাধে হারুন (৩৫) নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এদিকে সোনাঘাটি, বাহাদুরপুর ও সোনাপুর এলাকায় পৃথক অভিযানে অবৈধ পুকুর খননে ব্যবহৃত ভেকু (এক্সকাভেটর) মেশিনের মোট চারটি ব্যাটারি জব্দ করা হয়। এ সময় সংশ্লিষ্টদের অবৈধভাবে কৃষিজমি নষ্ট না করার জন্য সতর্ক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম জানান, চলনবিল অঞ্চলের তিন ফসলি কৃষিজমি, খাদ্য উৎপাদন ও পরিবেশ রক্ষায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কৃষিজমি ধ্বংস করে কেউ যেন অবৈধভাবে পুকুর খনন করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%85%E0%A6%AC%E0%A7%88%E0%A6%A7-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%96%E0%A6%A8%E0%A6%A8%E0%A7%87/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তা প্রকল্প নিয়ে স্টান্টবাজির চেষ্টা: প্রতিমন্ত্রী

‎কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠান লে অফ বধিত ঘোষণা

পুলিশ হেফাজত থেকে নারী আসামির পালানোয় এসআই-কনস্টেবল প্রত্যাহার

আগৈলঝাড়ায় থানায় ভাংচুর পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে মহিলা সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: লক্ষ্মীপুর থেকে এক আসামি গ্রেফতার, বাকিরা পলাতক

মণিরামপুরে সাড়ে চার মাসে ৪০ অপমৃত্যু, ৫ খুন, ১ ধর্ষণ মামলা-আইনশৃঙ্খলার পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

যশোর সরকারি এমএম কলেজ,৩৫ হাজার শিক্ষার্থীর জ্ঞানচর্চা নান্দনিক কেন্দ্রীয় গ্রন্থাগার।

১৩ বছর পর ধর্ষণ মামলার রায়: যাবজ্জীবন সাজা, পিতৃপরিচয়ের স্বীকৃতি পেল সন্তান

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে- দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

১০

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১১

পাখি মেরে পৌচাশিক আনন্দ পায় লালমোহনের জামাল হাওলাদার

১২

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে উদ্ধারে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা গোমতি

১৩

বোরহানউদ্দিনে কাচিয়া ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: টাকার বিনিময়ে মালিকানা বদল!

১৪

মনপুরায় কোস্টগার্ডের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৬

১৫

বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধায় সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ

১৬

যশোরে স্ত্রী নিখোঁজের অভিযোগ, থানায় স্বামীর সাধারণ ডায়েরি

১৭

যশোরে এতিমখানায় সরকারী অনুদান

১৮

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

১৯

লালমোহনে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

২০