admin
২১ আগস্ট ২০২৩, ৬:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৬ জন

স্বাধীনতা বিরোধী শক্তি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে বিভিন্ন ষড়যন্ত্র করেছে- এমপি শাওন

আরশাদ মামুন।

বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, গণতন্ত্রের মানসকন্যা, বঙ্গবন্ধুর তণয়া, জননেত্রী শেখ হাসিনার উপর ২১ আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলা করে হত্যার অপচেষ্টা ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সভানেত্রী আইভি রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা কুদ্দুস পাটওয়ারিসহ ২৪ নেতাকর্মী হত্যার প্রতিবাদে এবং খুনীদের অবিলম্বে ফাঁসির দাবীতে “প্রতিবাদ সমাবেশ, আলোচনা সভা ও দোয়া মোনাজাত” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে লালমোহনে বাংলাদেশ আওয়ামী লীগ, লালমোহন উপজেলা শাখা ও সকল অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একাত্তরের পরাজিত শক্তি এখনও বাংলাদেশকে স্বাধীন মানতে চায় না। তারা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে তারা যে কোনো মূল্যে ক্ষমতা থেকে সরাতে চায়। তাদের সাথে বিদেশী চক্রও ইনিয়ে বিনিয়ে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ দেখতে চায়। কিন্তু যেদিন শেখ হাসিনা থাকবে না সেদিন বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকবে না। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ দলের সর্বোচ্চ নেতাদের হত্যার মাধ্যমে দলটিকে নেতৃত্বশূন্য করতেই তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল। এ সময় তিনি ২১ আগস্টের হামলা মামলার রায় দ্রুত কার্যকর করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পরে গ্রেনেড হামলায় নিহতদের খুনিদের অবিলম্বে ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ আলোচনা ও দোয়া মোনাজাত করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়াইগ্রামে সুদ ও চেক প্রতারণার অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে মানববন্ধন

‎দক্ষিণ আইচা যুবদল নেতার মুক্তি না হলে বিএনপির নির্বাচনী কার্যক্রম বর্জনের ঘোষণা গ্রামবাসীর ‎

‎দক্ষিণ আইচায় মাদক ও চাঁদাবাজি চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, গ্রেফতার ৩

বোরহানউদ্দিনে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপির বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল

৩২ ঘণ্টা পর গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার

তজুমদ্দিনে বিষ প্রয়োগ করে মাছ শিকার দলের পাঁচ সদস্যকে আটক করে ছেড়ে দিল বনবিভাগ

প্রেমের সম্পর্কের মাধ্যমে প্রতারণার অভিযোগ এক নারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে

ফুলবাড়ীতে কনকনে ঠান্ডায় জনজীবন স্থবির

বোয়ালমারীতে নবাগত অফিসার-ইন-চার্জ (ওসি)র সাংবাদিকদের সাথে মত বিনিময়

ভোলা মুক্ত দিবস-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১০

পদত্যাগপত্র জমা দিলেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ

১১

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি

১২

সীমান্ত ঘিরে মাদকের নতুন কারখানা

১৩

১২৫ আসনে প্রার্থী ঘোষণা করলো এনসিপি

১৪

মোংলায় বেগম রোকেয়া দিবসে অদম্য নারীদের সম্মাননা প্রদান

১৫

লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

১৬

আমদানির খবরে কমছে পিয়াজের দাম

১৭

বিএনপি ক্ষমতায় গেলে আবারও খাল খনন কর্মসূচি শুরু হবে : তারেক রহমান

১৮

কোন খাবারে শরীরে সুগন্ধ তৈরি হয়, আর কোনটায় বাড়ে দুর্গন্ধ

১৯

জাতীয়করণ প্রত্যাশী জোট (বাবেশিকফো) লালমোহন উপজেলা শাখার কমিটি গঠন

২০