ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ভূরুঙ্গামারীতে প্রতিবন্ধী স্কুল নিয়ে নানা অভিযোগ Logo দৌলতখানে স্কুল কমিটির সভাপতি হতে না পেরে শিক্ষককে মারধর, থানায় লিখিত অভিযোগ Logo পাওনা টাকা চাওয়ায় দোকানে হামলা-ভাঙচুর, ব্যবসায়ী গুরুতর আহত Logo চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং Logo নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি Logo নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার Logo লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ Logo হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ Logo বাঘাইছড়িতে ৪২ পরিবারের জন্য সৌরশক্তি চালিত নিরাপদ পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ

স্বাধীনতা বিরোধী সকল অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে: এমপি শাওন

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০০

আরশাদ মামুন।
বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্টে নিহত সকল শহীদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়ে ভোলার লালমোহনে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার ভোরে লালমোহন উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় শোক দিবসের কালো পতাকা উত্তোলন করা হয়।
এরপর লালমোহন চৌরাস্তার মোড়ে শোকসভা অনুষ্ঠিত হয়। শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি শাওন। শোক সভা শেষ প্রায় দশ হাজার লোক নিয়ে বিশাল শোক র‌্যালি বের করা হয়। শোক র‌্যালিটি লালমোহন চৌরাস্তার মোড় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালির নেতৃত্বে ছিলেন এমপি শাওন। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর উপজেলা প্রশাসন, আওয়ামীলীগের অঙ্গ সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
লালমোহন উপজেলা প্রশাসনের উদ্যোগে ও নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি শাওন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হাজার বছরের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহানায়ক, বাঙ্গালী জাতির পিতাসহ তার পরিবারের সকল সদস্যকে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট খুনি ও ঘাতকচক্র নির্মমভাবে হত্যা করে বাংলাদেশ থেকে শেখ মুজিবরের নাম মুছে ফেলতে চেয়েছিল। আজ থেকে ৪৮ বছর আগে ১৯৭৫ সালের আজকের এই দিনে বাঙ্গালী জাতি হারিয়েছে বাংলার ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ঘাতকচক্র বাঙ্গালী জাতির পিতাকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি।
এমপি শাওন আরো বলেন, স্বাধীন সার্বভৌম রাস্ট্র প্রতিষ্ঠার জন্য জাতির পিতা আজীবন সংগ্রাম করে গেছেন।
বাঙ্গালীদের অধিকার আদায়ের জন্য এবং শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে সবসময় তিনি সংগ্রাম করে গেছেন। তারই কন্যা বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। সারা বাংলাদেশের মেঘা প্রজেক্ট বিভিন্ন উন্নয়নে যখন আমরা এখন ম্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। তখনই স্বাধীনতা ও উন্নযন বিরোধীচক্র এখন দেশে বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র করতে শুরু করেছে। স্বাধীনতা বিরোধী এই অপশক্তিকে মোকাবেলা করতে লালমোহন তজুমদ্দিনবাসী সবসময় প্রস্তুত রয়েছে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, সহকারী পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জুহুরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম. উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম, আবুল হাসান রিমন, উপজেলা কৃষকলীগ সভাপতি মোখলেছ বকসী, সাধারণ সম্পাদক শাহীন আলম মাকসুদ মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৩১:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩ ১৭০ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

স্বাধীনতা বিরোধী সকল অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে: এমপি শাওন

আপডেট সময় : ০৬:৩১:২২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩