ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo তজুমদ্দিনে ৪১টি চান্দিনা ভিটা বরাদ্দে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন। Logo তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo ইসকনের নামে অনুদান, জমির মালিকানা নিয়ে নতুন বিতর্ক অর্থ ও জমি জালিয়াতির অভিযোগ

২৪ ঘণ্টা সিসিটিভির আওতায় থাকবে সাদাপাথর পর্যটনকেন্দ্র

অনলাইন ডেস্ক
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৬৩

ছুটির দিনে সাদাপাথর পর্যটনকেন্দ্র পরিদর্শন করেছে মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত দল। শুক্রবার সকালে জনপ্রশাসন মন্ত্রাণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেছুর রহমান এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সাদাপাথর পর্যটনকেন্দ্র পরিদর্শন করেন। এসময় তাদের সাথে ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেটের নতুন জেলা প্রশাসক সারওয়ার আলম ও পুলিশ সুপার মাহবুবুর রহমানসহ উচ্চ পদস্থ কর্মকর্তারা।

পরিদর্শনকালে জনপ্রশাসন মন্ত্রাণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেছুর রহমান বলেন, সাদাপাথর লুট নয়, হরিলুট হয়েছে। এ ঘটনায় প্রশাসনের যত বড় কর্মকর্তা কিংবা রাজনৈতিক দলের নেতারা জড়িত থাকুন না কেন, কেউই ছাড় পাবেন না।

তিনি বলেন, সাদাপাথর পর্যটনকেন্দ্র ঘিরে বিশেষ প্যাকেজ কর্মসূচি নেওয়া হবে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। ২৪ ঘণ্টা সিসিটিভির আওতায় থাকবে পর্যটনকেন্দ্রটি। ভবিষ্যতে যাতে আর কেউ পাথর উত্তোলনের সাহস না পায় সে ব্যাপারে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লুট হওয়া পাথর ফিরিয়ে আনার কাজ চলছে, প্রতিস্থাপনও করা হচ্ছে। হয়তো আগের মতো পুরো প্রাকৃতিক সৌন্দর্য ফিরবে না, তবে আগের অবস্থায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

এর আগে সাদাপাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিবকে আহ্বায়ক করে গঠিত এই কমিটি সরেজমিন তদন্ত করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ পেয়েছে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৩৯:১৩ অপরাহ্ণ, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫ ১৭৮ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

২৪ ঘণ্টা সিসিটিভির আওতায় থাকবে সাদাপাথর পর্যটনকেন্দ্র

আপডেট সময় : ১১:৩৯:১৩ অপরাহ্ণ, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫