শিরোনাম ::
এমপি শাওনের নৌকার বিজয়ের লক্ষে আ’লীগ নেতার মতবিনিময়
আরশাদ মামুন।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের বিজয়ের লক্ষে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২রা ডিসেম্বর বিকেলে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় মতবিনিময় সভায় মিলিত হন লালমোহন উপজেলা আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন হাওলাদার।
এসময় আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ভোটারদের শতভাগ ভোটের লক্ষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে ভোলা-৩ আসনের মাননীয় এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন মহোদয়ের নৌকার বিজয় সুনিশ্চিত করার আহবান জানান। মতবিনিময় সভায় দলীয় নেতাকর্মীরাও নিজেদের সবটুকু দিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করার অঙ্গীকার প্রকাশ করেন।
Facebook Comments Box




















