চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥
১৩ অক্টোবর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১৭ জন

গাছের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

৩৬০

ভোলার চরফ্যাশন উপজেলায় গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে মো. সালাউদ্দিন (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১২ অক্টোবর) বিকাল ৩টার দিকে চরফ্যাশন সরকারি কলেজের সামনে বারেক মাওলানার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন উপজেলার আবুবকরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহজাহান আলির ছেলে।

নিহতের শালা বেলাল ফরাজি জানান, “আমার দুলাভাই সালাউদ্দিন দীর্ঘদিন ধরে পেশাগতভাবে গাছ কাটার কাজ করতেন। রোববার সকালে তিনি চরফ্যাশন সরকারি কলেজের সামনে গাছ কাটতে যান। বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পাই তিনি গাছের নিচে চাপা পড়ে আহত হয়েছেন এবং হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে গিয়ে দেখি, তিনি আর বেঁচে নেই।”

তিনি আরও জানান, সালাউদ্দিনকে তার সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিলেও পরে তারা সেখান থেকে চলে যান।

নিহতের ভাই আব্দুল মজিদ বলেন, “এ ঘটনায় আপাতত আমাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। মরদেহ বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে।”

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাকসুদুর রহমান বলেন, “সহকর্মী খোরশেদ সালাউদ্দিনকে হাসপাতালে নিয়ে আসেন, তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।”

চরফ্যাশন থানার ডিউটি অফিসার এসআই মো. সাইফুল ইসলাম জানান, “পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9a%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%aa%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে এতিমখানায় সরকারী অনুদান

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

লালমোহনে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

রেকর্ড বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম তিন জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান

হৃদরোগে আক্রান্ত যশোর প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনকে হাসপাতালে দেখে গেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা: গ্রামীণ উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১০

ভোলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১১

নানা আয়োজনের মধ্য দিয়ে লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১২

প্রেস ক্লাব যশোরে প্রতিশ্রুত দুটি এসি উপহার দিলেন যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

১৩

গাইবান্ধায় তৃতীয় শ্রেনীর ছাত্রী কে ধর্ষনের ঘটনায় পলাতক যুবক গ্রেফতার

১৪

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: মানববন্ধনে ক্ষোভ, দোষীদের গ্রেপ্তারের দাবি

১৫

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ’ গড়ার অঙ্গীকারে মনিরামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

১৬

লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

১৭

যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৮

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে হাতিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

লালমোহন বদরপুর কলেজে প্রধানমন্ত্রীর নির্দেশ মতো বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০