ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী Logo বরিশাল-ভোলা সংযোগ: উন্নয়নের প্রত্যাশা নাকি অগ্রাধিকারের সংকট? Logo মনপুরায় জেলের জালে ১৬ কেজির কোড়াল, নিলামে বিক্রি ২৪ হাজার টাকায় Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘাট শ্রমিকদের জায়গা দখলের প্রতিবাদে বিক্ষোভ, ইউএনও’র কাছে স্মারকলিপি

মোঃ রুবেল খান মোংলা বাগেরহাট।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৯৫

মোংলায় ঘাট শ্রমিকদের বিশ্রামের জায়গা দখল করে মার্কেট নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ করেছে শ্রমিকরা। মঙ্গলবার (৫ সেপ্টম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের মুল ফটকে এই বিক্ষোভ করেন তারা। পরে অবৈধভাবে তাদের জায়গা দখল করে মার্কেট করা গয়না টিটুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে শ্রমিকরা স্মারকলিপি দেন।

পরে সেখান থেকে বের হয়ে শ্রমিকরা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে। এসময় বক্তব্য রাখেন মোংলা ঘাট শ্রমিক ইউনিয়নের গোলাম মোস্তফা, শহিদুল ভূইয়া, আব্দুর রাজ্জাক সরদার, এরশাদুজ্জামান সেলিম ও ইদ্রিস আলীসহ প্রমুখ। তারা বলেন-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপির উদ্ধোধন করা ঘাট শ্রমিকদের জায়গা দখল করে রাতরাতি মার্কেট নির্মাণ করে ভূমিদস্যু টিটু মাঝি ওরফে গয়না টিটু। দেশের বিভিন্ন স্থান থেকে আসা মালামাল ওঠানোর পর শ্রমিকরা বিশ্রাম নিতে পারছেনা। এখানে সেখানে দাঁড়িয়ে থাকতে হয়। বিশ্রামের জায়গা দখল করে রাতারাতি কিভাবে মার্কেট নির্মাণ হলো এবং এর সাথে কারা জড়িত তা বের করে শাস্তি দিতে হবে। এছাড়া অবিলম্বে তাদের জায়গা উদ্ধার করে গয়না টিটুর বিরুদ্ধে ব্যবস্থা নিতেও প্রশাসনের প্রতি দাবি জানান। না হলে মালামাল ওঠানো বন্ধ করে অনির্দিষ্টকালের ধর্মঘাটে যাবেন তারা।

ঘাট শ্রমিকদের দেওয়া স্মারকলিপি পেয়েছেন স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপংকর দাশ বলেন, শ্রমিকদের বিশ্রামের যে জায়গা দখল করে মার্কেট নির্মাণ করা হয়েছে তা ইতোমধ্যে পরিদর্শন করেছি। এ ব্যাপারে জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। দ্রুত শ্রমিকদের পক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘাট শ্রমিকদের জায়গা দখল করে মার্কেট নির্মানের প্রসঙ্গে গয়না টিটু বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন দিয়ে তিনি মার্কেট করেছেন।

তবে মোংলা বন্দর কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসফাকুর রহমান বলেন, ‘বন্দর কর্তৃপক্ষের অংশে নদী পাড়ের জায়গা কাউকে বরাদ্দ দেওয়া হয়নি। অবৈধভাবে দখল করা হয়েছে। যেসব জায়গা দখল করা হয়েছে আগামী সাত দিনের মধ্যে খালি করে দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। এর মধ্যে অবৈধ দখলদাররা ওই জায়গা না ছাড়লে তাদের স্থাপনা ভেঙ্গে দেওয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।

উল্লেখ্য গত ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি মোংলার ১ নং জেটিতে ঘাট শ্রমিকদের বিশ্রাম নেওয়ার জন্য জায়গাটি উদ্ধোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ মন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি। কিন্তু সে জায়গা দখল করে রাতারাতি মার্কেট নির্মাণ করে টিটু মাঝি ওরফে গয়না টিটু। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন ঘাট শ্রমিকরা।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:৪২:৪৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫৪ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ঘাট শ্রমিকদের জায়গা দখলের প্রতিবাদে বিক্ষোভ, ইউএনও’র কাছে স্মারকলিপি

আপডেট সময় : ০৯:৪২:৪৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩