ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo মা ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী Logo রামপাল থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তার অকাল মৃত্যু Logo ৩ হাজার ৪০০ জেলের মাঝে উজিরপুরে ভিজিএফের চাল বিতরণ শুরু Logo ফের ৬ মাসের জন্য স্থগিত হযরত আলী হিরন Logo রমজান আসার আগেই ফলের বাজারে আগুন, আকাশছোঁয়া দামে দুশ্চিন্তায় সাধারণ মানুষ Logo কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার Logo বিশ্ব ভাড়াটিয়া দিবসে হেমায়েতপুরে মানববন্ধন Logo লালমোহনে এসএসসির বৃত্তির ফলাফলে হা-মীমের শিক্ষার্থীদের চমক Logo মনপুরায় বিদ্যুৎ সরবরাহে অনিয়মের কারন জানতে গেলে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা-মারধর, আহত-৫ Logo সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস

জাতীয় কবিতা উৎসব উপলক্ষ্যে ঢাবি টিএসসিতে জাতীয় কবিতা পরিষদের দপ্তর উদ্বোধন

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৭৮৩

আগামী ১ ও ২ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী অনুষ্ঠিতব্য ‘জাতীয় কবিতা উৎসব–২০২৬’ সফলভাবে উদযাপনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে জাতীয় কবিতা পরিষদের দপ্তর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান দপ্তরের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এর আগে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

আজ থেকে ঢাকাসহ দেশ-বিদেশের কবিদের জাতীয় কবিতা উৎসবে অংশগ্রহণের জন্য নিবন্ধনের উদ্দেশ্যে দপ্তরটি প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। এবারের জাতীয় কবিতা উৎসবের স্লোগান নির্ধারণ করা হয়েছে—
‘সংস্কৃতিবিরোধী আস্ফালন রুখে দেবে কবিতা।’

উৎসবে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। আগামী ৪ জানুয়ারি থেকে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। রেজিস্ট্রেশনের সময় দুই কপি পাসপোর্ট সাইজ ছবি এবং দুইটি কবিতার দুই কপি করে জমা দিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি মানব সুরত, গোলাম শফিক, এবিএম সোহেল রশীদ, নুরুন্নবী সোহেল, রোকন জহুর, শিমুল পারভীন, নিপু মল্লিক, টিমুনী খান রিনো, শাহীন চৌধুরী, নাহিদ হাসান, মাহবুব শওকত, জামিল জাহাঙ্গীর, বাপ্পী সাহা, মুরাদ আল হাসান চৌধুরী, কৌমুদী নার্গিস, রফিক চৌধুরী, তাসলিমা আক্তার, নাজিয়া আফরিনসহ আরও অনেকে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৪৫:৩০ অপরাহ্ণ, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬ ৫৯০ বার পড়া হয়েছে
Logo
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

জাতীয় কবিতা উৎসব উপলক্ষ্যে ঢাবি টিএসসিতে জাতীয় কবিতা পরিষদের দপ্তর উদ্বোধন

আপডেট সময় : ০৪:৪৫:৩০ অপরাহ্ণ, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬