ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী Logo বরিশাল-ভোলা সংযোগ: উন্নয়নের প্রত্যাশা নাকি অগ্রাধিকারের সংকট? Logo মনপুরায় জেলের জালে ১৬ কেজির কোড়াল, নিলামে বিক্রি ২৪ হাজার টাকায় Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

জীবনের বাঁচাতে সাঁতার

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২১৫

সুজন মৃধা,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। বাংলাদেশে এক বছরের বেশি বয়সী শিশু মৃত্যুর প্রধান কারণ পানিতে ডুবে শিশুর মৃত্যু। ‘সুইমসেফ – জীবনের জন্য সাঁতার’ কার্যক্রম ৬ থেকে ১০ বছর বয়সী শিশুদের পানিতে ডুবে মৃত্যু থেকে রক্ষায় সপ্তম টিকা হিসেবে কাজ করছে। বিগত ১৯ বছরের গবেষণায় সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি ) পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে যেকটি কার্যকরী সমাধান আবিষ্কার ও বাস্তবায়ন করেছে, তার মধ্যে ‘সুইমসেফ জীবনের জন্য সাঁতার’ অন্যতম। এ কার্যক্রমের আওতায় ৬ থেকে ১০ বছর বয়সী শিশুদের সাঁতার শেখার ২১ টি ধাপ বিষয়ে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে শিশুরা পানিতে ডুবে যাওয়া থেকে নিজেকে রক্ষা করা ও তাদের উপস্থিতিতে কেউ পানিতে ডুবে গেলে ডাঙায় থেকে তাকে উদ্ধার করার কৌশল রপ্ত করছে। পানিতে ডুবে মৃত্যুর হিসাবে বরিশাল সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিভাগ। এই বিভাগের দুই জেলা পটুয়াখালী ও বরগুনার তিন উপজেলা কলাপাড়া, বেতাগী ও তালতলীতে ২০১৬ সাল থেকে ‘ভাসা’ প্রকল্প পরিচালনা করে আসছে সিআইপিআরবি।
প্রজেক্ট ভাসা – ২ এর সুইমসেফ কার্যক্রমের অধীনে ২০২৪ সালে ১০ হাজার শিশুকে স্থানীয় সাঁতার প্রশিক্ষকদের মাধ্যমে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কলাপাড়া উপজেলার ৪৯৩০ জন শিশুকে এই প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নের এবং ১টি পৌরসভার ৩২টি ওয়ার্ড থেকে ৩২টি স্থানীয় পুকুরকে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে তৈরি করা হয়েছে। ৬৪জন স্থানীয় সাঁতার প্রশিক্ষক দক্ষতার সাথে বিভিন্ন ব্যাচে শিশুদের সাঁতার শিখিয়েছেন। শিশুদের পানিতে ডুবা প্রতিরোধে জনসচেতনতা ও সাঁতার শেখানোর প্রতি আগ্রহ বাড়াতে উত্তীর্ণ শিশুদের নিয়ে কেন্দ্র/পুকুরভিত্তিক সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হবে। ৮ থেকে ২৯ অক্টোবর ২০২৪ পর্যন্ত এই প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:২৪:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

জীবনের বাঁচাতে সাঁতার

আপডেট সময় : ০২:২৪:১০ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪