টঙ্গী করইতলা এলাকায় ক্যারামবোর্ডে চলছে জাঁকজমক জুয়া খেলা নষ্ট হচ্ছে যুবসমাজ।
মোঃ শাকিল স্টাফ রিপোর্টার:
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন ৫৩ নং ওয়ার্ড করইতলা এলাকায় ক্যারামবোর্ডে চলছে জাঁকজমক ভাবে জুয়া খেলা,প্রতিদিন সকাল থেকে রাত ১২ টা পর্যন্ত চলে এই জুয়া খেলা, এই খেলা নিয়ে প্রতিনিয়তই হয় মারামারি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন। এই ক্যারামবোর্ড এর কারণে ছেলেদের লেখাপড়া নষ্ট হচ্ছে এবং স্কুলের ছাত্ররা জুয়া খেলা জড়িয়ে পড়ছে । কড়ইতলা এলাকায় ঘুরে দেখা যায়। দোকানের সার্টার নামিয়ে ভিতরে চলে জুয়া গভীর রাত পর্যন্ত । দেকা যায় প্রতিটি দোকানে ১০ থেকে ১২ টি ক্যারামবোর্ড, এই ক্যারামবোর্ডের দোকানের পাশে রয়েছে ইউসেফ স্কুল,এই স্কুলের ছাত্ররা বই খাতা রেখে ক্যারামবোর্ড খেলে অভিযোগ এলাকার মানুষের।ছোট ছোট কোমলমতি বাচ্চারা নষ্ট হচ্ছে এই ক্যারামবোর্ডের কারনে,ক্যারামবোর্ডের পাশাপাশি রয়েছে চা’পানের দোকান ছোট বাচ্চাদের কাছে বিক্রি করা হয় সিগারেট,ধুমপান করার জন্য বাচ্চাদের নিরাপদ যায়গা শাহাবুদ্দিনের ক্যারামবোর্ড এর দোকান।এলাকার লোকজন জানান এই ক্যারামবোর্ড মালিককে কেউ কিছু বলতে পারে না,তাদের ফ্যামিলির মুখের ভাষা এত খারাপ যা বলার মতো না,কেউ কিছু বলতে গেলে দোকান মালিক ও পুলিশের ভয় দেখায় ক্যারামবোর্ড দোকানদার শাহাবুদ্দিন ও তার ছেলে। পুলিশকে শাহাবুদ্দিন ও তার ছেলে যা বলবে তাই নাকি শুনবে। এলাকাবাসি আরও বলেন টঙ্গী পশ্চিম থানার আগের ওসি শাহআলম থাকাকালীন এই ক্যারামবোর্ড বন্ধ করে দিয়েছিল এবং ক্যারামবোর্ড সব ভেঙে থানায় নিয়ে গিয়েছিল।এখন আবার শুধু করে এই ক্যারামবোর্ডের মাধ্যমে জুয়া খেলা। তাই এলাকার মানুষ প্রশাসনের কাছে এই ক্যারামবোর্ড দোকান বন্ধ করতে অনুরোধ জানান।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ মোঃ সাকওয়াত সাথে কথা হলে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছিনতাই চুরি ডাকাতি জুয়া এ সকল বিষয় আমাদের অভিযান অব্যাহত আছে এবং অভিযান চলমান রয়েছে।
















