ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo লালমোহনে দুধে পানি মেশানোর অভিযোগে বিক্রেতার মাথায় দুধ ঢাললেন পৌর কর্মকর্তা Logo বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী Logo বরিশাল-ভোলা সংযোগ: উন্নয়নের প্রত্যাশা নাকি অগ্রাধিকারের সংকট? Logo মনপুরায় জেলের জালে ১৬ কেজির কোড়াল, নিলামে বিক্রি ২৪ হাজার টাকায় Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

টাঙ্গাইল-২ আসনে জাপাসহ ৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৪৫

মোঃ নুর আলম গোপালপুর(টাঙ্গাইল) প্রতিনিধি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার সঙ্গে পাত্তা না পেয়ে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থীসহ ৪ প্রার্থী জামানত হারালেন। এসব প্রার্থীদের প্রচারণা থাকলেও তাদের নিজ নিজ কেন্দ্রে আশানুরুপ ভোট পাননি। লজ্জাজনক ভোটে হেরেছেন তারা। তবে এ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র (ঈগল প্রতীক) প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডুর জামানত হারাতে হয়নি।

জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. হুমায়ুন কবির তালুকদার (লাঙ্গল)। তিনি পেয়েছেন- মোট ৪০২ ভোট। তারও ভোট বর্জনের গুঞ্জন রয়েছিল। গণফ্রন্টের গোলাম সারোয়ার (মাছ)। তিনি পেয়েছেন- মোট ৩১২ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল করিম (ডাব)। তিনি পেয়েছেন- ৪৫১ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টির মো. সাইফুল ইসলাম (আম মার্কা)। তিনি পেয়েছেন- ৩০৫ ভোট।

নিয়ম অনুযায়ী, নির্বাচনী এলাকায় কাস্ট হওয়া ভোটের ৮ শতাংশ ভোট কোনো প্রার্থী না পেলে তিনি জামানত হারাবেন। ফলে এই চার প্রার্থী ৮ শতাংশের অনেক কম ভোট পেয়েছেন। তাই তাদের জামানত হারাতে হয়। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের ছোট মনির পান ১ লাখ ৫১ হাজার ৭৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র ঈগল প্রতীক নিয়ে ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু পান ৩০ হাজার ৪৮৬ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার ২৪৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৮ হাজার ৯০২ জন, মহিলা ১ লাখ ৯৬ হাজার ৩৫৫ এবং তৃতীয় লিঙ্গের ১ জন ভোটার। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জাল ভোট, এজেন্টের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে দুপুরে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু ভোট বর্জন করেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৫২:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৯ জানুয়ারি ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

টাঙ্গাইল-২ আসনে জাপাসহ ৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

আপডেট সময় : ০৪:৫২:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৯ জানুয়ারি ২০২৪