https://www.crimebanglanews.com/
বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬ |
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কুড়িগ্রাম
  9. খুলনা বিভাগ
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম বিভাগ
  12. চাকরি
  13. জাতীয়
  14. ঢাকা বিভাগ
  15. তথ্য-প্রযুক্তি

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুন ১৮, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ

১৯১

ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর এম.আর. রেসিডেন্সিয়াল একাডেমিতে একটি প্রত্যয়নপত্রে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও এক শিক্ষার্থীর অভিভাবকের মধ্যে বাগবিতণ্ডার জেরে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

গত বুধবার (১৭ জুন) শম্ভুপুর খাসের হাট বাজার এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা যায়, প্লে শ্রেণির শিক্ষার্থী মো. লাভিবের পিতা আহসানুল হক মমিন কয়েকদিন আগে সন্তানের জন্মনিবন্ধনের কাজে ব্যবহারের জন্য বিদ্যালয় থেকে একটি প্রত্যয়নপত্র নেন। গতকাল তিনি পুনরায় বিদ্যালয়ে এসে প্রত্যয়নপত্রে সংশোধন ও স্বাক্ষরের বিষয় নিয়ে প্রধান শিক্ষিকার সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে ছাতা ও চেয়ার দিয়ে আঘাত করার দাবী করেন শিক্ষিকা। বিদ্যালয়ের ঘটনার জেড় ধরে দক্ষিণ খাসের হাট বাজারে উভয় পক্ষের লোকজনের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত দুইজন আহত হয়।

ঘটনার বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, “লাভিবের বাবা আহসানুল হক মমিন তার ছেলের জন্মনিবন্ধন জন্য প্রত্যয়নপত্র দেয়ার পরেও পুনরায় বিদ্যালয়ে এসে প্রত্যয়নপত্রে স্বাক্ষর দেওয়ার অনুরোধ করেন। আমি তাকে জানাই, প্রয়োজনীয় স্বাক্ষর দেওয়া আছে। এ সময় তিনি উত্তেজিত হয়ে বলেন, ‘এটা হবে না। আপনাকে চাকরি দিয়েছে কে? আপনার তো চাকরি করার মতো কোনো যোগ্যতাই নেই।’এসব নিয়ে আমাদের মধ্যে কথাকাটাকাটি হয় এবং একপর্যায়ে তিনি আমার ওপর লাইব্রেরিত থাকা ছাতা এবং চেয়ার দিয়ে আঘাত করেন। এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

অন্যদিকে আহসানুল হক মমিন বলেন, “আমার ছেলে শম্ভুপুর এম.আর. রেসিডেন্সিয়াল একাডেমির প্লে শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয় থেকে একটি প্রত্যয়নপত্র নেওয়ার পর সেখানে কিছু ভুল দেখতে পাই। বিষয়টি সংশোধনের জন্য প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বললে তিনি উত্তেজিত আচরণ করেন। পরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রফিক মাস্টার বিষয়টি অবহিত করলে তিনি আমাকে খাসের হাট বাজারে সামছুলের চায়ের দোকানে দেখা করতে বলেন। সেখানে গেলে শিক্ষিকার স্বামী ও তার কয়েকজন স্বজন পূর্বপরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালায়।

ঘটনার সময় বিদ্যালয়ে উপস্থিত থাকা এক অভিভাবক জানান, “মমিন ভাই লাইব্রেরিতে ম্যাডামের সাথে তর্কাতর্কির একপর্যায়ে ছাতা এবং চেয়ার দিয়ে আঘাত করেন এবং একটি চেয়ার ছুড়ে মারেন। হৈচৈ শুনে লোকজন জড়ো হলে তিনি চলে যায়।

এবিষয়ে তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় থানায় উভয়পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ নিউজ

আপনার জন্য নির্বাচিত

প্রত্যেক ধর্মের মানুষ যার যার মত করে ধর্মীয় উৎসব পালন করছে -এমপি শাওন

কলাপাড়ায় ওয়াস উদ্দোক্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।।

ভোলা-৩ আসনে বিএনপি’র প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন

ভোলা-৩ আসনে বিএনপি’র প্রার্থী মেজর অব. হাফিজ উদ্দিন

লালমোহনে রাতের আঁধারে সরকারি চাল পাচার

শেখ হাসিনাকে কেন বাংলাদেশে ফেরত পাঠাবে না ভারত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুমন্ত পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর গ্রেপ্তার

জমি কিনে ঘর করে দিয়ে শেখ হাসিনা পৃথিবীর ইতিহাসে নজির স্থাপন করেছেন- এমপি শাওন।

লালমোহনে ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

দিনাজপুর সীমান্তে ৩ লাখ ৪১ হাজার টাকার মাদক ও যৌন উত্তেজক সিরাপ জব্দ

কাশিপুর হইতে গোপালনগর এলাকায় স্থানীয়দের যাতায়াতের সুবিধার্থে একটি ব্রিজ নির্মাণ অত্যন্ত জরুরি