ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ শিক্ষক নেতৃবৃন্দ ও স্থানীয়দের নিন্দা Logo ভূরুঙ্গামারীতে প্রতিবন্ধী স্কুল নিয়ে নানা অভিযোগ Logo দৌলতখানে স্কুল কমিটির সভাপতি হতে না পেরে শিক্ষককে মারধর, থানায় লিখিত অভিযোগ Logo পাওনা টাকা চাওয়ায় দোকানে হামলা-ভাঙচুর, ব্যবসায়ী গুরুতর আহত Logo চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং Logo নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি Logo নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার Logo লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ Logo হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ Logo বাঘাইছড়িতে ৪২ পরিবারের জন্য সৌরশক্তি চালিত নিরাপদ পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন

তজুমদ্দিনে রাজনীতির নামে নারীর উপর পাশবিকতা, কেন্দ্রীয় সিদ্ধান্তে বহিষ্কার ইব্রাহিম

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩০৮

ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী মালেকা বেগমের ওপর সংঘটিত নৃশংস হামলার ঘটনায় চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদারকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

শুক্রবার (৪ জুলাই) ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার কিছু দুষ্কৃতিকারীকে সঙ্গে নিয়ে আমাদের মহিলা দলেরই একজন নেত্রীকে নির্মমভাবে নির্যাতন করেছে। এটি নিন্দনীয় ও লজ্জাজনক। তাই দল তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।”

ভিজিএফ তালিকা নিয়ে মতবিরোধ, তারপর বর্বর হামলা স্থানীয় সূত্রে জানা যায়, গত মাসে চাঁচড়া ইউনিয়নে ভিজিএফ ত্রাণের তালিকা তৈরি নিয়ে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা রিয়াজ উদ্দিনের সঙ্গে মালেকা বেগমের মতবিরোধ হয়। তিনি নয়টি ওয়ার্ডের জন্য একশত সুবিধাভোগীর তালিকা চাইলেও তা কমিয়ে দিতে বলা হয়। এ নিয়ে পুনরায় ইউনিয়ন পরিষদে গেলে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর ভয়াবহ হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার, ইউনিয়ন পরিষদের কয়েকজন কর্মচারী এবং কিছু মহিলা দলের সমর্থক মালেকা বেগমকে ইউনিয়ন পরিষদ ভবনের ভেতরে টেনে নিয়ে যান। সেখানে তার হাত-পা রশি দিয়ে বেঁধে মুখ, মাথা ও পিঠে বেধড়ক মারধর করা হয়। এ সময় শত শত মানুষের সামনে তাকে উলঙ্গ করে চরম অপমান ও লাঞ্ছনার শিকার করা হয়।

মামলা দায়ের হলেও গ্রেপ্তার হয়নি কেউ এ ঘটনার পর মালেকা বেগম নিজে বাদী হয়ে তজুমদ্দিন থানায় মামলা দায়ের করেন। তবে এখনো পর্যন্ত পুলিশ কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। বরং ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনার পর উল্টো মালেকা বেগম এবং তার স্বজনদের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করে ভয়ভীতি দেখানো হচ্ছে।

বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন মালেকা বেগম নিরাপত্তাহীনতায় ভুগে বর্তমানে মালেকা বেগম নিজের বাড়ি ছেড়ে আত্মগোপনে রয়েছেন। তিনি ও তার পরিবার বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন।

দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ, শাস্তির দাবিতে সোচ্চার নারী নেত্রীরা।

চাঞ্চল্যকর এ ঘটনায় তজুমদ্দিনসহ পুরো জেলায় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় বিএনপি ও মহিলা দলের নেতাকর্মীরা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অনেকেই এ ঘটনাকে রাজনৈতিকভাবে দলকে দুর্বল করার ষড়যন্ত্র বলেও আখ্যায়িত করেছেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৫১:০২ অপরাহ্ণ, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ২৩৪ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

তজুমদ্দিনে রাজনীতির নামে নারীর উপর পাশবিকতা, কেন্দ্রীয় সিদ্ধান্তে বহিষ্কার ইব্রাহিম

আপডেট সময় : ১০:৫১:০২ অপরাহ্ণ, শুক্রবার, ৪ জুলাই ২০২৫