নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই ২০২৩, ৫:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৪ জন

তিন বিষয় পরীক্ষা না দিয়ে এসএসসিতে পাশ এসেছে

২৮০

আরশাদ মামুন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বললেন, নিয়মানুযায়ী ব্যবহারিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে ওই শিক্ষার্থী ফেল থাকার আইন থাকলেও ৩ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা না দিয়েও পাশ হয়েছেন লালমোহনে দূর্ঘটনায় নিহত প্রভাত।

লালমোহনে ৩ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা দিতে না পারলেও ফলাফলে পাস করেছে নিহত ছাত্র।
লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের চলতি এসএসসি পরীক্ষার ফলাফলে এই ভৌতিক ফলাফল এসেছে। ৩বিষয়ের ব্যবহারিক পরীক্ষা বাকী থাকতেই মোটরসাইকেল দুর্ঘটনায় অনাকাঙ্খিতভাবে প্রাণ হারায় মোহাম্মদ আহসানুল হক প্রভাত নামের ওই ছাত্র। যার রোল নং ১০২৯৮৭, রেজিষ্ট্রেশন নং-২০১৫১৬৮৫০৯।

গত ২৯ মে পদার্থ বিজ্ঞান ও রসায়ন বিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষা দিয়ে প্রভাত বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়। মোটরসাইকেল ভ্রমণে বের হয়ে চরফ্যাশন ঘুরে এসে সন্ধ্যার পর বাড়ি ফেরার পথে নিজ বাড়ি কিশোরগঞ্জ গ্রামের বটতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বিটুমিনবোঝাই ট্রলির ধাক্কায় নিহত হয় প্রভাত। ৩০ মে ও ৩১ মে প্রভাতের জীববিজ্ঞান, আইসিটি ও কৃষি শিক্ষার ব্যবহারিক পরীক্ষা বাকী ছিল। প্রভাতের বন্ধুরাও ৩০ মে সকালে প্রভাতের জানাজা পড়ে এসে অন্যান্য বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করে। যা ওইদিন বিভিন্ন অনলাইনসহ প্রিন্ট পত্রিকায়ও প্রকাশ হয়েছিল। তবে ২৮ জুলাই প্রকাশিত বরিশাল শিক্ষা বোর্ডের লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফল শীটে দেখা যায় প্রভাত ৪.৭২ পেয়ে এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে।

এবিষয়ে প্রভাতের পরীক্ষার কেন্দ্র সচীব লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুমা খানম বলেন, আমরা পরবর্তী ব্যবহারিক পরীক্ষায় অনুপস্থিত দিখেয়েছিলাম, পরে কী হয়েছে আমাদের জানা নেই।
লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম জানান, নিয়মানুযায়ী ব্যবহারিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে ওই শিক্ষার্থী ফেল থাকবে। ব্যবহারিক পরীক্ষাও মূল পরীক্ষার অংশ। প্রভাতের পাস কিভাবে আসলো তা সংশ্লিস্ট বিদ্যালয় বলতে পারবে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকার বিনিময়ে ভুয়া রিপোর্ট দেন লালমোহন হাসপাতালের পিয়ন মহসিন

মিথ্যা মামলা দায়েরের ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন

প্রেমের টানে মালয়েশিয়া থেকে সিরাজগঞ্জে এনায়েতপুরে তরুণী:এলাকা জুড়ে চাঞ্চল্য

মাঠে ফসল বাঁচাতে সারের জন্য কৃষকের হাহাকার।

যশোরে এমপি গোলাম রসুলের বাড়িতে হামলা,ভাংচুর সড়ক অবরোধ

বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ পাশের বাড়িতে দিয়ে ভাড়া আদায়ের অভিযোগ, তদন্তের আশ্বাস শিক্ষা কর্মকর্তার

বাঁশপাতার স্তূপে লুকিয়ে ৩ বছরের মদের ব্যবসা, মিরপুরে ৯ বোতল মদসহ গ্রেফতার ১

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সাড়ে ৪৪ লাখ টাকার অবৈধ জাল ও মাদক জব্দ

গাইবান্ধায় জমি বিরোধের জেরে বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত কয়েকজন

দখলদারদের কবজায় চরফ্যাশনের ফুটপাত

১০

ভরা মৌসুমেও জালে নেই কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় চরফ্যাশনের জেলেরা

১১

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

১২

রাহেলা খাতুনকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান জোরালো

১৩

লালমোহনে বসতবাড়ির সীমানায় মুরগির খামার, দূষিত পানিতে স্বাস্থ্যঝুঁকির অভিযোগ

১৪

ভেড়ামারায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১৫

তেঁতুলিয়ায় জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

১৬

লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর পুড়ে ছাই

১৭

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ‘স্বপন বাহিনীর’ প্রধান আটক

১৮

বোদায় এনসিপির পথসভা, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটের আহ্বান

১৯

লালমোহনে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

২০