আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনে জাতীয় পার্টির প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। ঘোষিত প্রার্থীরা হলেন—গাইবান্ধা-০১ (সুন্দরগঞ্জ) ও গাইবান্ধা-০৫ (সাঘাটা/ফুলছড়ি) আসনে ব্যারিস্টার শামিম হায়দার পাটওয়ারী, গাইবান্ধা-০২ (সদর) আসনে আবদুর রশিদ সরকার, গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী/সাদুল্লাপুর) আসনে ময়নূর রাব্বি চৌধুরী রুমান, গাইবান্ধা-০৪ (গোবিন্দগঞ্জ) আসনে কাজী মশিউর রহমান। এ উপলক্ষে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ সারওয়ার হোসেন শাহীন জাতীয় পার্টি ও এর সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি নিজ নিজ নির্বাচনী এলাকায় ঐক্যবদ্ধভাবে লাঙ্গল প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দলীয় ঐক্য ও সংগঠিত প্রচেষ্টার মাধ্যমে জাতীয় পার্টি গাইবান্ধার প্রতিটি আসনে শক্ত অবস্থান গড়ে তুলবে এবং...
৭৬৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনে জাতীয় পার্টির প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে।
এ উপলক্ষে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ সারওয়ার হোসেন শাহীন জাতীয় পার্টি ও এর সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি নিজ নিজ নির্বাচনী এলাকায় ঐক্যবদ্ধভাবে লাঙ্গল প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, দলীয় ঐক্য ও সংগঠিত প্রচেষ্টার মাধ্যমে জাতীয় পার্টি গাইবান্ধার প্রতিটি আসনে শক্ত অবস্থান গড়ে তুলবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে।