ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo তজুমদ্দিনে ৪১টি চান্দিনা ভিটা বরাদ্দে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন। Logo তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo ইসকনের নামে অনুদান, জমির মালিকানা নিয়ে নতুন বিতর্ক অর্থ ও জমি জালিয়াতির অভিযোগ Logo দক্ষিণ আইচা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন: সভাপতি ফরিদ, সম্পাদক সাইফুল Logo রূপগঞ্জে জামদানি শাড়ির নকশা বৈচিত্র ও রং বিন্যাস বিষয়ক কর্মশালা Logo স্থানীয় সরকারে ড. মঈন খান: সামনে যে চ্যালেঞ্জগুলো

দক্ষিণ আইচা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন: সভাপতি ফরিদ, সম্পাদক সাইফুল

‎আনিসুর রহমান, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি॥
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮৫

‎উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট ব্যবসায়ী সমিতির পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ডাক্তার মো. ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম হাওলাদার এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. জুবায়ের খান নির্বাচিত হয়েছেন।
‎শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় দক্ষিণ আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসার কার্যালয়ে সিসি ক্যামেরার নজরদারিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির ৫৯ জন ভোটারের মধ্যে ৫৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। তিনটি পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
‎সভাপতি পদে মো. ফরিদ উদ্দিন ৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাক্তার মো. মিজানুর রহমান পেয়েছেন ২৬ ভোট।
‎সাধারণ সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম হাওলাদার ও তাঁর প্রতিদ্বন্দ্বী ডাক্তার মো. হাচনাইন উভয়েই ২০ ভোট করে পান। পরে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে ডাক্তার মো. হাচনাইন মো. সাইফুল ইসলাম হাওলাদারকে সাধারণ সম্পাদক হিসেবে মেনে নেন।
‎সাংগঠনিক সম্পাদক পদে মো. জুবায়ের খান ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল্লাহ আল সাবিত পেয়েছেন ১৮ ভোট।
‎নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মাওনা মো. নুরে আলম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ডাক্তার মো. মনির ফরাজী ও মাওলানা আবু সুফিয়ান।
‎নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন চরমানিকা ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি ও চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউল করিম খন্দকার এবং দক্ষিণ আইচা থানা যুবদলের সভাপতি মো. ইকবাল হাওলাদার।
‎প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মো. আবুল কালাম ফরাজী, ডাক্তার আব্দুল বারেক দেওয়ান ও ডাক্তার মো. ইব্রাহিম। পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন মো. হারুন অর রশিদ।
‎নির্বাচনে বিজয়ী হওয়ার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির সব ব্যবসায়ীর সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে দক্ষিণ আইচা বাজারের ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং সমিতির সার্বিক কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:২৯:৫৯ অপরাহ্ণ, শনিবার, ২২ আগস্ট ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
Logo
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

দক্ষিণ আইচা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন: সভাপতি ফরিদ, সম্পাদক সাইফুল

আপডেট সময় : ০৫:২৯:৫৯ অপরাহ্ণ, শনিবার, ২২ আগস্ট ২০২৬