ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo পাওনা টাকা চাওয়ায় দোকানে হামলা-ভাঙচুর, ব্যবসায়ী গুরুতর আহত Logo চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং Logo নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি Logo নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার Logo লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ Logo হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ Logo বাঘাইছড়িতে ৪২ পরিবারের জন্য সৌরশক্তি চালিত নিরাপদ পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

দুমকীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে তরুণী

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৯০

মোঃ সিফাত হোসেন,পটুয়াখালী(দুমকী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকীতে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে চাদনী(২৫) নামে প্রেমিকা অনশনে বসেছেন। রোববার (২৯ ডিসেম্বর) দুপুর থেকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লেবুখালী গ্রামে হারুন শিকদারের ছেলে প্রেমিক হাসান মাহমুদ সাজনের(৩১) বাড়িতে এই অনশন শুরু করেন। চাদনী উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রামের ফজলু হাওলাদারের মেয়ে।
চাঁদনী জানান, গত চার বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে। সম্পর্কের কারণে তাদের মধ্যে নিয়মিত দেখা-সাক্ষাৎ হতো। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান প্রেমিক সাজন। কয়েক বছর পর্যন্ত বিয়ের আশ্বাস দিয়ে আসলেও গত পাঁচ মাস যাবৎ সাজন সব যোগাযোগ বিচ্ছিন্ন করেন। সাম্প্রতিক সময়ে সাজিনের সঙ্গে অন্য মেয়ের বিবাহের কথা চলছে জানতে পারলে প্রেমিকা চাঁদনী সাজনের বাড়িতে আসেন। চাদনীর ভাষ্য, তাঁর উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে সটকে পড়ছেন প্রেমিক সাজন। আমি সাজনের ঘরের সামনে গেলে সাজনের মা, ফুফু ও বোন মিলে আমাকে মারধর করেন এবং আমার মোবাইল ফোন ছিনিয়ে নেন।
আমার মা দুমকী থানায় অভিযোগ করেছেন। ভুক্তভোগী এই তরুণী আরও বলেন, এলাকার প্রভাবশালীরা আমাকে বাড়ি ছেড়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করছেন। এমন অবস্থায় আমি নিজেকে নিরাপত্তাহীন মনে করছি। তবে যতক্ষণে বিয়ে না হবে ততক্ষণে বাড়ি থেকে যাবো না।আমি মরে যাব তবুও এখান থেকে যাবো না।
এদিকে প্রেমিক সাজনের মুঠোফোনে কয়েকবার কল করলে ফোন বন্ধ পাওয়া যায়।
সাজনের বাবা হারুন অর রশীদ ( মাস্টার) বলেন, আমার ছেলের সাথে ওই মেয়ের কোন সম্পর্ক নাই। আমার ছেলেকে ফাঁসাতে মিথ্যে নাটক করছে।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, উক্ত ঘটনায় চাঁদনী আক্তারের মা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থলে থানা পুলিশ গিয়ে প্রাথমিক তদন্ত করছে। ছেলে বর্তমানে পলাতক অবস্থায় আছে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৩৮:৫১ অপরাহ্ণ, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে
Logo
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

দুমকীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে তরুণী

আপডেট সময় : ০২:৩৮:৫১ অপরাহ্ণ, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪