বিশেষ প্রতিবেদক
২৮ জানুয়ারী ২০২৬, ৯:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭৩ জন

নির্বাচনী প্রস্তুতি প্রত্যাশার চেয়েও ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

৩৩৭

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সিলেটের নির্বাচনী প্রস্তুতি প্রত্যাশার চেয়েও ভালো। আমরা যতটুকু আশা করেছিলাম তার চেয়েও ভালো প্রস্তুতি নিয়েছে সিলেটের প্রশাসন।

তিনি বলেন, এবার প্রতিটি ভোটিং সেন্টারে সিসিক ক্যামেরা থাকবে। ড্রোন থাকবে তবে সব কেন্দ্রে না। এছাড়া বডিওর্ন ক্যামেরা থাকবে, থাকবে ডগ স্কোয়াডও। প্রতিটি কেন্দ্রে ১০ জন করে আনসার থাকবে। এরমধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন মহিলা। এদের মধ্যে আবার তিনজন আর্মড আনসার থাকবে। সেনা, নৌ, বিমান বাহিনী, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ থেকে থাকবে স্ট্রাইকিং ফোর্স। থাকবে মোবাইল টিমও। এবারের প্রস্তুতি খুবই ভালো। কোথাও কোনো ঘাটতি নেই। অন্য যে কোনো বারের তুলনায় এবার ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে।

বুধবার সিলেটের সুবিদবাজারস্ত প্রাইমারি ট্রেনিং সেন্টারের অডিটোরিয়ামে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন নবী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের সঙ্গে যারা জড়িত তাদের মধ্যে আওয়ামী লীগের দোসর বলে কিছু নেই। সবাই সৎ অফিসার ভালো অফিসার। সবাই একটা সুন্দর নির্বাচন উপহার দিতে কাজ করছেন।

সরকারি কর্মকর্তাদের গণভোটের পক্ষে প্রচারণার প্রসঙ্গে একজন নির্বাচন কমিশনারের মন্তব্য সম্পর্কে তার মতামত জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছু বলবো না। কারণ, ওই নির্বাচন কমিশনারের কোনো বক্তব্য আমি শুনিনি।

সভায় সিলেট মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় শিক্ষক দ্বারা ছাত্রীকে যৌন-নিপীড়নের অভিযোগ

রাউজানে যুবদল নেতা হত্যা: বাঘাইছড়িতে আত্মগোপনে থাকা আসামি আইয়ুবকে ধরল র‍্যাব

গণশুনানিতে এমপি সাবিরা সুলতানা মুন্নি: জনগণের টাকায় উন্নয়নকাজে অনিয়ম হলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা!

যশোরে বিজিবি র সফল অভিযান

সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান

মণিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

চরফ্যাশন চাকরি মেলা: কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

সিংড়া পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচার, বিভ্রান্ত না হতে পৌরবাসীর প্রতি আহ্বান

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা

১০

তজুমদ্দিনের স্কুলে প্রত্যয়নপত্রকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষ, আহত ২

১১

নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

১২

live

১৩

লালমোহনে ভ্রম্যমান গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদন্ড

১৪

লালমোহনের হাফেজ নুরনবী বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

১৫

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা সহ আটক ২

১৬

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

১৭

নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী

১৮

চট্টগ্রামে নৌবাহিনীর গবেষণা ও শিল্প স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

১৯

লালমোহনে তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ১৪০ পরিবারের মাঝে আতঙ্ক

২০