ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo তজুমদ্দিনে ৪১টি চান্দিনা ভিটা বরাদ্দে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন। Logo তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo ইসকনের নামে অনুদান, জমির মালিকানা নিয়ে নতুন বিতর্ক অর্থ ও জমি জালিয়াতির অভিযোগ

রহস্যজনক মৃত্যু...

নোয়াখালীতে নিখোঁজের ৩দিন পর যুবকের মরদেহ মিলল দীঘিতে

নোয়াখালী প্রতিনিধি
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৮১

নোয়াখালীর সোনাইমুড়ীতে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে এটি হত্যাকাণ্ড হতে পারে।  

রোববার (২২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বারগাঁও ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের চৌধুরি বাড়ির দীঘি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।  
নিহত মো.কামরুল হাসান (৩৮) একই ইউনিয়নের বারগাঁও গ্রামের মোস্তফা মেম্বার বাড়ির মৃত মোস্তফা মেম্বারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, কামরুল গত ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন। শনিবার দিবাগত রাতে তার পরিবার বিষয়টি মৌখিক ভাবে পুলিশকে অবহিত করেন। রোববার দুপুরের দিকে কামরুলের বাড়ি থেকে আনুমানিক তিন মাইল দূরে নিজ ওয়ার্ডের চৌধুরি বাড়ির দীঘিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ডোবায় হাঁটু পরিমাণ পানি ছিল। সেখানে ডুবে মারা যাওয়ার মত পানি ছিল না। তা ছাড়া ভিকটিম সাঁতার জানত। স্থানীয়দের অভিযোগ, হত্যার পর মরদেহ দীঘিতে ফেলে দেওয়া হয়েছে।    

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে মরদেহ বেশি সময় পানিতে থাকায় শরীরের চামড়া উঠে গেছে। এতে শরীরে কিছু চিহ্ন রয়েছে যা সঠিক ভাবে বুঝা যাচ্ছেনা।  

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:০৪:২২ অপরাহ্ণ, রবিবার, ২২ জুন ২০২৫ ১৯৮ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

রহস্যজনক মৃত্যু...

নোয়াখালীতে নিখোঁজের ৩দিন পর যুবকের মরদেহ মিলল দীঘিতে

আপডেট সময় : ০৭:০৪:২২ অপরাহ্ণ, রবিবার, ২২ জুন ২০২৫