ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo মনপুরায় জেলের জালে ১৬ কেজির কোড়াল, নিলামে বিক্রি ২৪ হাজার টাকায় Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo তজুমদ্দিনে ৪১টি চান্দিনা ভিটা বরাদ্দে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন। Logo তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফুলবাড়ীতে ছুরি ঠেকিয়ে বিকাশ ব্যবসায়ীর আড়াই লক্ষাধিক টাকা ছিনতাই

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৯৩

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছুরি ঠেকিয়ে এক বিকাশ ব্যবসায়ীর আড়াই লক্ষাধিক টাকা ছিনতাই করেছে অজ্ঞাত ছিনতাইকারীরা। শনিবার (১২ এপ্রিল) রাত পৌনে ১১ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে ফুলবাড়ী- বালারহাট সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। 
ছিনতাইয়ের শিকার বিকাশ ব্যবসায়ীর নাম তাজুল ইসলাম (৩২)। তিনি নাওডাঙ্গা ইউনিয়নের পুর্ব ফুলমতি গ্রামের আফজাল হোসেনের ছেলে এবং বালারহাট বাজারের তিন্নি স্টোর নামের একটি বিকাশের দোকানের মালিক। 
জানা গেছে, রাত সাড়ে দশটার দিকে দোকান বন্ধ করে ক্যাশের সমুদয় টাকা (আড়াই লাখের কিছু বেশি) একটি ব্যাগে ভরে নিয়ে বাড়ী ফিরছিলেন ব্যবসায়ী তাজুল ইসলাম। পৌনে ১১ টার দিকে তিনি বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে পৌছিলে অন্ধকারের মধ্য থেকে তিনজন অপরিচিত লোক বেরিয়ে এসে তার গলায় ও বুকে ছুরি ঠেকিয়ে টাকার ব্যাগ টানা হেঁচড়া শুরু করে। এ সময় তাজুল ইসলাম চিৎকার দেয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তার মুখে মাটি-বালু ঢুকিয়ে দিয়ে দ্রুত টাকার ব্যাগ ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ধস্তাধস্তিতে গলায় ও হাতে ছুরির আঘাত লেগে সামান্য আহত হন তাজুল ইসলাম। পরে তার চিৎকারে আশপাশের লোকজন,পথচারীরা এগিয়ে আসে কিন্তু ততক্ষণে ছিনতাইকারীরা নিরাপদে পালিয়ে যায়। 

ভুক্তভোগী তাজুল ইসলাম জানান, আকষ্মিক ভাবে অপরিচিত তিনজন লোক ছুরি নিয়ে আমার উপর আক্রমণ করে টাকার ব্যাগ টানা হেঁচড়া করে। তারপরও আমি টাকার ব্যাগ ছেড়ে না দিয়ে চিৎকার দেই। একবার চিৎকার করার পর তারা আমার মুখে মাটি- বালু ঢুকিয়ে দিয়ে মুখ চেপে ধরে। তখন বাধ্য হয়ে টাকার ব্যাগ ছেড়ে দেই। ব্যাগে আড়াই লাখের কিছু বেশি টাকা ছিল। পরে রাতেই ফুলবাড়ী থানায় গিয়ে  ছিনতাইয়ের ঘটনা অবগত করি। 

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, ছিনতাইয়ের ঘটনাটি রাতেই শুনেছি। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
  • আপডেট সময় : ০৪:৪০:৩৭ অপরাহ্ণ, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ৩০৩ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ফুলবাড়ীতে ছুরি ঠেকিয়ে বিকাশ ব্যবসায়ীর আড়াই লক্ষাধিক টাকা ছিনতাই

আপডেট সময় : ০৪:৪০:৩৭ অপরাহ্ণ, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫