ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo তজুমদ্দিনে ৪১টি চান্দিনা ভিটা বরাদ্দে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন। Logo তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo ইসকনের নামে অনুদান, জমির মালিকানা নিয়ে নতুন বিতর্ক অর্থ ও জমি জালিয়াতির অভিযোগ

ফুলবাড়ী সীমান্তে বিজিবি ক্যাম্পে সিপাহীর আত্মহত্যা

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৭৫৫

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)–এর একটি ক্যাম্পে মর্মান্তিক ঘটনা ঘটেছে।
নিজ রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছেন এক বিজিবি সদস্য। নিহতের নাম নাসিম উদ্দিন (২৪)। তিনি লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ গংগারহাট বিওপি ক্যাম্পে কর্মরত ছিলেন।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে সিপাহী নাসিম উদ্দিন সীমান্তে টহল ডিউটিতে যাওয়ার প্রস্তুতি নেন। সে সময় তিনি ইউনিফর্ম পরিধান করে নিজের দায়িত্বপ্রাপ্ত রাইফেল গ্রহণ করেন। একপর্যায়ে তিনি ব্যারাকের পূর্ব পাশে ক্যাম্পের বাউন্ডারির ভেতরে গিয়ে নিজের বুকে নিজেই গুলি করেন।
গুলির শব্দ শুনে ক্যাম্পে দায়িত্বরত অন্যান্য বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং নাসিম উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাকে টেনে ব্যারাকের বারান্দায় নিয়ে আসা হয়। পরে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত নাসিম উদ্দিন ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মণ্ডলের ছেলে। তার সিপাহী নম্বর ১১৪৬০৪। তার আকস্মিক মৃত্যুতে বিজিবির সহকর্মী, পরিবার-পরিজন এবং স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান নাঈম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:০১:৪৬ অপরাহ্ণ, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬ ৫৪১ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ফুলবাড়ী সীমান্তে বিজিবি ক্যাম্পে সিপাহীর আত্মহত্যা

আপডেট সময় : ০৩:০১:৪৬ অপরাহ্ণ, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬