ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী Logo বরিশাল-ভোলা সংযোগ: উন্নয়নের প্রত্যাশা নাকি অগ্রাধিকারের সংকট? Logo মনপুরায় জেলের জালে ১৬ কেজির কোড়াল, নিলামে বিক্রি ২৪ হাজার টাকায় Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

ফুলবাড়ী সীমান্ত বাংলাদেশে ঢুকে পাঁচ কৃষককে মারধোর করল বিএসএফ

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৩৭

ফুলবাড়ী ( কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দবকসী সীমান্তে বাংলাদেশে ঢুকে পাঁচ কৃষককে মারধোর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে ওই সীমান্তের ৯৩০ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ৮ নম্বর সাব পিলারের পাশে আনুমানিক পাঁচশত গজ বাংলাদেশের অভ্যন্তরে বারোমাসিয়া নদীর তীরে কৃষ্ণানন্দ বকসী গ্রামে এ ঘটনা ঘটে। পরে গ্রামবাসী জড়ো হয়ে বিএসএফকে ধাওয়া দিলে তারা দৌড়ে কাঁটাতারের ভিতরে চলে যায়।
এসময় শতশত জনতা লাঠিসোটা হাতে সীমান্তে অবস্থান করে। খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে সীমান্ত থেকে সরিয়ে দেয়। বিএসএফের হামলায় আহত পাঁচ কৃষক হলেন,কৃষ্ণানন্দ বকসী গ্রামের মৃত ইসরাইলের ছেলে সামছুল হক( ৫৫) , মৃত খোকা মাহমূদের ছেলে জাবেদ আলী (৬০), মোন্নাফ হোসেনের ছেলে কাশেম আলী (৪৮), মৃত মুকুল ইসলামের ছেলে রিপন মিয়া (৩৫) ও কাশেম আলীর ছেলে তাজুল ইসলাম (৩৮)।
প্রতক্ষদর্শী রুবেল সহ আহত তাজুল ইসলাম ও সামছুল হক জানান, দুপুরে তারা ১০/১২ জন কৃষক সীমান্তের শূণ্য রেখার কাছাকাছি তাদের চাষ করা ভূট্রা, মরিচ ‍ও আলুর খেতে কাজ করছিলেন। এসময় ভারতের নারায়নগঞ্জ বিএসএফ ক্যাম্পের ৮/১০ জন বিএসএফ সদস্য ভারতীয় হরিদাশ খামার গ্রামের কাটাতারের ৩নং গেইট খুলে শূন্য রেখা পেরিয়ে বাংলাদেশের ভূখন্ডে প্রবেশ করে। বিএসএফ শূন্য রেখা অতিক্রম করায় কৃষকরা তাদেরকে নিষেধ করেন। এসময় বিএসএফ সদস্যরা কৃষকদের অকথ্য গালাগালি করতে করতে তাদের উপর চড়াও হয় এবং লাঠি দিয়ে মারধোর শুরু করে। প্রাণ ভয়ে কৃষকরা গ্রামের দিকে দৌড় দিলে বিএসএফ সদস্যরা তাদের পিছু নিয়ে গ্রামের ভিতরে ঢুকে পরে। পরে গ্রামবাসী একজোট হয়ে বিএসফদের ধাওয়া দিলে তারা পালিয়ে কাঁটাতারের ভিতরে চলে যায়। এদিকে সীমান্তের ওপারে দুটি পিকআপে আরোও ৫০/৬০জন বিএসফ সদস্য মোতায়ন করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে বাংলাদেশের গ্রামবাসীরা লাটিসোটা নিয়ে সীমান্তে জড়ো হতে থাকে।

খবর পেয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন গোরকমন্ডল বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার দেলবর হোসেন সহ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে শুন্য লাইন থেকে সরিয়ে দেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সীমান্তের উভয় পার্শে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

লালমনিরহাট-১৫ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল শাকিল আলম সাংবাদিকদের জানান, বিষয়টি খোঁজ খবর নেয়ার পর সত্যতা পেলে প্রতিবাদ জানানো হবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৩৭:৩৫ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ফুলবাড়ী সীমান্ত বাংলাদেশে ঢুকে পাঁচ কৃষককে মারধোর করল বিএসএফ

আপডেট সময় : ০৭:৩৭:৩৫ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫