ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo তজুমদ্দিনে ৪১টি চান্দিনা ভিটা বরাদ্দে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন। Logo তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo ইসকনের নামে অনুদান, জমির মালিকানা নিয়ে নতুন বিতর্ক অর্থ ও জমি জালিয়াতির অভিযোগ

বরগুনা-১ আসনে ভোটের ফলাফল নিয়ে অসন্তেষ্ট নৌকার প্রার্থী শম্ভু, প্রমাণ সহ লিখিত অভিযোগ দায়ের।

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৯৭

সজীবুল ইসলাম, স্টাফ রিপোর্টার :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা – ১ ( বরগুনা সদর- আমতলী-তালতলী) নৌকা প্রতিকের প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু নির্বাচনের ফলাফলে অসন্তোষ প্রকাশ করে ১৬টি কেন্দ্রে গণপ্রতিনিধিত্ব আইনের বিধান ভঙ্গ করায় একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা প্রশাসক জনাব মোহা. রফিকুল ইসলাম।

নির্বাচনের ১দিন পরে মঙ্গলবার (০৯ জানুয়ারী) দুপুর দেড়টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলামের বরাবরে দেওয়া তিন পৃষ্ঠার লিখিত অভিযোগে আসনটির ১৬টি ভোট কেন্দ্রে অনিয়মতান্ত্রিক ভাবে ফলাফলা ঘোষনা করার কথা উল্লেখ করেন পাঁচ বারের নির্বাচিত সংসদ শম্ভু।

লিখিত ওই অভিযোগে বরগুনা -১ আসনে বরগুনা সদর উপজেলার ৯নং বরগুনা বরগুনা সরকারি কলেজ, ৪৩ নং আঙ্গাড়পারা সরকারি প্রাথমিক বিদ্যালয়,৫২ নং রায়েরতবক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৫নং হাজারবিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৭নং কামড়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯৩নং গাজী মাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৩ নং মানিকখালী বড় লবনগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬৯নং নলী চরকগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩নং বরগুনা সরকারি মহিলা কলেজ, ৫৬নং ছেট লবনগোলা হাজারবিঘা মাধ্যমিক বিদ্যালয়, ৭৮ নং মধ্য পাঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪৭নং লেমুয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, ৩৮নং পশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭১নং দক্ষিণ বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫১নং পূর্ব কেওড়াবুনিয়া দাখিল মাদ্রাসা ও ১২নং বাওয়ালকার ডিকে মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারগণ নির্বাচনী ম্যানুয়াল উপেক্ষা করে নৌকা প্রতিকের এজেন্টদের জোর আপত্তি থাকা স্বত্তেও ভোট গণনায় অনিয়ম ও ঈগল প্রতিকের পক্ষপাতিত্ব করে গভীর ষড়যন্ত্র করে এজেন্টদের আপত্তি আমলে না নিয়ে গণপ্রতিনিধিত্ব আইনের ১৯৭২ এর ৩৬(১৩)ধারার বিধান ভঙ্গ করার কথা উল্লেখ করেন নৌকা প্রতিকের প্রার্থী অ্যাড, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

এছাড়াও ফলাফল বিবরণীতে ৫৩নং মানিকখালী বড় লবনগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের উপস্থিত নৌকা প্রতিকের এজেন্টের স্বাক্ষর না থাকা, ৩নং বরগুনা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের সীল বিহীন ফলাফল বিবরণী, ৪৭নং লেমুয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, ৩৮নং পশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৫১নং পূর্ব কেওড়াবুনিয়া দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রের দ্বায়িত্ব প্রাপ্ত নৌকা প্রতিকের এজেন্টদের ফলাফল বিবরণীতে স্বাক্ষরের গড়মিলসহ ৭১নং দক্ষিণ বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ফলাফল বিবরণীতে এজেন্টদের স্বাক্ষর একহাতে দেওয়ার কথা অভিযোগে উল্লেখ করে রিটানিং কর্মকর্তা কর্তৃক ঘোষিত অন্যায় ও বেআইনি ফলাফল বাতিল করতে জোর আবেদন করেন তৃতীয় স্থানে থাকা আসনটির নৌকা প্রতিকের প্রার্থী পাঁচ বারের সংসদ সদস্য অ্যাড: ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

অভিযোগ দাখিলের পরে নৌকা প্রতিকের প্রার্থীর পক্ষে জেলা আওয়ামিলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড, সোহরাব হোসেন মৌখিকভাবে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেন। এসময় নৌকা প্রতিকের প্রার্থী এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু উপস্থিত ছিলেন, তিনি বলেন নির্বাচনের ফলাফলে কারচুপি হয়েছে তাই অসন্তোষ প্রকাশ করে ১৬টি কেন্দ্রে গণপ্রতিনিধিত্ব আইনের বিধান ভঙ্গ করায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানান তিনি।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জনাব মোহা. রফিকুল ইসলাম গণমাধ্যম কর্মীদের বলেন, নৌকা প্রতিকের প্রার্থীর দেওয়া একটি লিখিত অভিযোগ পেয়েছি, অভিযোগটি তদন্ত সাপেক্ষে নির্বাচনী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:০৪:২৯ অপরাহ্ণ, বুধবার, ১০ জানুয়ারি ২০২৪ ১২০ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

বরগুনা-১ আসনে ভোটের ফলাফল নিয়ে অসন্তেষ্ট নৌকার প্রার্থী শম্ভু, প্রমাণ সহ লিখিত অভিযোগ দায়ের।

আপডেট সময় : ০১:০৪:২৯ অপরাহ্ণ, বুধবার, ১০ জানুয়ারি ২০২৪