বরিশালে র্যাবের অভিযানে নাশকতা মামলায় স্বেচ্ছাসেবকদল নেতা আটক
বরিশাল জেলার বিমানবন্দর থানার রাষ্ট্র বিরোধী কর্মকান্ড ও নাশকতা মামলার অন্যতম প্রধান আসামী বরিশাল মহানগর সেচ্ছাসেবকদলের যুগ্ন-আহব্বায়ক তারিক সোলাইমানকে আটক করেছে বরিশাল র্যাব ৮ এর একটি চৌকস দল।
বরিশাল র্যাব-৮, এর এক প্রেস বিজ্ঞপ্তি তে জানায়, র্যাব ৮ সিপিএসসি, বরিশাল এর একটি বিশেষ আভিযানিক দল ১২ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ আনুমানিক ৮ঃ০৫ ঘটিকার সময় বরিশাল মহানগরের কোতয়ালী থানাধীন বঙ্গবন্ধু উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করে বরিশাল জেলার বিমানবন্দর থানার রাষ্ট্র বিরোধী কর্মকান্ড ও নাশকতা মামলার প্রধান আসামী তারিক সুলাইমান(৩৩), পিতা- এমবিএম মোশারেফ হোসাইন, সাং-চরকাউয়া থানা- বরিশাল বন্দর, জেলা-বরিশাল’কে গ্রেফতার করা হয়।
ঘটনার বিবরণে বরিশাল র্যাব ৮ প্রেস বিজ্ঞপ্তি তে আরো জানায়, গ্রেফতারকৃত আসামী তারিক সুলাইমান সহ অন্যান্য আসামীরা গত ৩১/১০/২০২৩ খ্রিঃ তারিখ অনুমান ১৭:২০ ঘটিকার সময় বরিশাল জেলার এয়ারপোর্ট থানাধীন কাশিপুর লাকুটিয়া সড়কে রুপাইয়া এতিমখানা সংগল্প পাকা রাস্তায় উপস্থিত হয়ে উক্ত আসামীসহ অন্যান্য আসামীরা তাদের হাতে স্টীলের পাইপ, লোহার শাবল ও লাঠি সোঠা হাতে নিয়ে রাষ্ট্র বিরোধী নানা স্লোগান দিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নি সংযোগ করে এবং কাঠের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে জনচলাচল ও যান চলাচলে প্রতিবন্ধকতা করে জনমনে আতংকের সৃষ্টি করে। এছাড়াও, গ্রেফতারকৃত আসামী তারিক সুলাইমান এর নেতৃত্বে বরিশাল জেলার বিমানবন্দর থানার বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতামূলক কর্মকান্ড সংঘঠিত হয়েছে।
উল্লেখিত ঘটনায় বরিশাল জেলার বিমানবন্দর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার বাদী হয়ে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইন এর ধারা-১৫(৩)একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১/৩২০, তারিখ-০১/১১/২০২৩ ইং,
সে প্রেক্ষিতে বরিশাল জেলার বিমানবন্দর থানা হতে র্যাব-৮, বরিশালের নিকট আসামী গ্রেফতারের জন্য একটি অধিযাচন পত্র প্রেরণ করে। এমতাবস্থায় র্যাব-৮, সিপিএসসি, কোম্পানী কর্তৃক ছায়াতদন্ত করে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করে উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উল্লেখিত বিস্ফোরক ও নাশকতা মামলার আসামীকে বরিশাল জেলার বিমানবন্দর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।





















