ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে Logo অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু Logo অধ্যক্ষের ওপর হামলা মনপুরায় মাদ্রাসার সুপারসহ যুবদল-স্বেচ্ছাসেবকদলের আট নেতার বিরুদ্ধে মামলা Logo লক্ষ্মীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি কবরস্থান দখলের অভিযোগ Logo ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার Logo আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার Logo ভোলার ধনিয়ায় চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ শিক্ষক নেতৃবৃন্দ ও স্থানীয়দের নিন্দা Logo ভূরুঙ্গামারীতে প্রতিবন্ধী স্কুল নিয়ে নানা অভিযোগ Logo দৌলতখানে স্কুল কমিটির সভাপতি হতে না পেরে শিক্ষককে মারধর, থানায় লিখিত অভিযোগ

বাংলা চ্যানেল জয়ী সাঁতারু হাফিজুর রহমানকে লংগদু স্টুডেন্টস ফোরামের সংবর্ধনা

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪৮১

মঞ্জুরুল ইসলাম রাঙামাটি প্রতিনিধি।
লংগদু উপজেলার গর্ব, বাংলা চ্যানেল জয়ী কৃতি সাঁতারু হাফিজুর রহমানকে বিশেষ সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেছে ‘লংগদু স্টুডেন্টস ফোরাম’ শুক্রবার (২৩ জানুয়ারি) স্থানীয় একটি মিলনায়তনে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই ক্রেস্ট প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি রেজাউল করিম রাজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. কামাল উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাফিজুর রহমান তার অদম্য সাহসিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলা চ্যানেল পাড়ি দিয়ে লংগদু উপজেলাসহ পুরো রাঙ্গামাটি জেলার মুখ উজ্জ্বল করেছেন। তার এই অর্জন পার্বত্য অঞ্চলের ক্রীড়াঙ্গনের জন্য একটি মাইলফলক। বক্তারা হাফিজুর রহমানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং তরুণদের এমন চ্যালেঞ্জিং কাজে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

সংবর্ধিত অতিথি হাফিজুর রহমান, যিনি সংগঠনের ক্রীড়া সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন, নিজের অনুভূতি ব্যক্ত করে সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, সহ-সভাপতি মিজানুর রহমান মজুমদার, ছাত্রী বিষয়ক সম্পাদক নাছরিন আক্তার এবং অর্থ সম্পাদক মো. শুক্কুর আলী। এছাড়া সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন।

হাফিজুর রহমান সফলভাবে বাংলা চ্যানেল অতিক্রম করে একজন দক্ষ সাঁতারু হিসেবে নিজের মেধার স্বাক্ষর রেখেছেন, যা বর্তমানে ক্রীড়ামোদীদের মাঝে প্রশংসিত হচ্ছে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:২৭:৩৫ অপরাহ্ণ, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ ৩৬৭ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

বাংলা চ্যানেল জয়ী সাঁতারু হাফিজুর রহমানকে লংগদু স্টুডেন্টস ফোরামের সংবর্ধনা

আপডেট সময় : ০১:২৭:৩৫ অপরাহ্ণ, শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬