ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ Logo সেতুর স্ল্যাবে রডের বদলে জিআই তার দিয়ে ঢালাই, উপজেলা প্রকৌশলী বদলি Logo ভোলায় জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম Logo সীমানা প্রাচীর নেই, ব্যস্ত সড়কেই ঝুঁকি: কুশলনাথ স্কুলের শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ Logo উত্তর লস্করচালা উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে Logo অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু Logo অধ্যক্ষের ওপর হামলা মনপুরায় মাদ্রাসার সুপারসহ যুবদল-স্বেচ্ছাসেবকদলের আট নেতার বিরুদ্ধে মামলা Logo লক্ষ্মীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি কবরস্থান দখলের অভিযোগ Logo ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৪৪

ভোলার চরফ্যাশন উপজেলায় দীর্ঘদিন ধরে মানবিক কারণে নিজস্ব বাড়ির দরজা ও চলাচলের পথ ব্যবহার করতে দেওয়াকে কেন্দ্র করে বিপাকে পড়েছেন এক বাড়ির মালিক পরিবার। ঘটনাটি উপজেলার ওমরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুখারবান্দা বাজার এলাকার সুলতান দালাল বাড়িতে ঘটেছে।

ভুক্তভোগী ফারুক দালালের স্ত্রী রোকেয়া বেগম ও প্রবাসী হারুন দালালের স্ত্রী ফাতেমা বেগম অভিযোগ করে বলেন, প্রায় ৫০ বছর ধরে তাদের পারিবারিক পথটি পাশের মালেক মিয়ার পরিবারসহ কয়েকটি পরিবার ব্যবহার করে আসছে। তবে সম্প্রতি ভারী যানবাহনে পণ্য আনা-নেওয়ার কারণে পথ ও দরজা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার মেরামতের খরচও তাদেরই বহন করতে হচ্ছে।

তাদের দাবি, বারবার মেরামতের উদ্যোগ নিলেও প্রতিবেশীরা কোনো সহযোগিতা করেন না।আমাদের নিজস্ব মালিকধীন জায়গার পথ তাদেরকে চলাচল করতে দিয়ে আমরা এখন বিপাকে পরেছি। সর্বশেষ গত ২০ এপ্রিল মেরামতের কাজ করতে গেলে মালেক মিয়া ও তার ছেলে জুয়েল ও হৃদয় বাধা দেন এবং এক পর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় গালাগাল ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটে বলে অভিযোগ করেন তারা।

রোকেয়া বেগম বলেন, “আমাদের পরিবারের পুরুষ সদস্যরা প্রবাসে থাকায় বাড়িতে আমরা নারীরাই থাকি। এই সুযোগে মালেক মিয়ার ছেলে রিয়াজ, নাজিম, জুয়েল ও হৃদয় আমাদের ওপর নিয়মিত চাপ সৃষ্টি ও নির্যাতন করছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

স্থানীয়রা জানান, জায়গাটি রোকেয়া বেগমদের পৈতৃক সম্পত্তি এবং সেখানে অন্যদের কোনো অংশীদারিত্ব নেই। মানবিক কারণে পথ ব্যবহারের সুযোগ দিলেও সেটির অপব্যবহার করা হচ্ছে। বিশেষ করে পরিবারের পুরুষ সদস্যরা বিদেশে থাকায় তাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে, যা দুঃখজনক।

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা সময়ক্ষেপণ করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৫৫:৩০ অপরাহ্ণ, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ২৩৫ বার পড়া হয়েছে
Logo
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

বাড়ির দরজা পাশবর্তী পরিবারকে চলাচল করতে দিয়ে বিপাকে বাড়ির মালিক

আপডেট সময় : ০৬:৫৫:৩০ অপরাহ্ণ, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬