ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ শিক্ষক নেতৃবৃন্দ ও স্থানীয়দের নিন্দা Logo ভূরুঙ্গামারীতে প্রতিবন্ধী স্কুল নিয়ে নানা অভিযোগ Logo দৌলতখানে স্কুল কমিটির সভাপতি হতে না পেরে শিক্ষককে মারধর, থানায় লিখিত অভিযোগ Logo পাওনা টাকা চাওয়ায় দোকানে হামলা-ভাঙচুর, ব্যবসায়ী গুরুতর আহত Logo চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং Logo নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি Logo নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার Logo লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ Logo হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ Logo বাঘাইছড়িতে ৪২ পরিবারের জন্য সৌরশক্তি চালিত নিরাপদ পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মোংলা বন্দর চেয়ারম্যান

মো. রুবেল খান মোংলা বাগেরহাট।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪২২

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ এর অংশ হিসেবে মোংলা বন্দর কর্তৃপক্ষ সদর দপ্তর প্রাঙ্গণে একটি “কৃষ্ণচূড়া” গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান। এর পরপরই বন্দরের সদস্য (অর্থ) ও পরিচালক (প্রশাসন) ফুলের চারা রোপণ করেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান।

উদ্‌বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান বলেন, উপকূলীয় এলাকায় অবস্থিত হওয়ায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার মধ্য দিয়ে মোংলা বন্দরের কার্যক্রম পরিচালিত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সহিষ্ণু সত্তার মত গাছ প্রকৃতির ঢাল হিসেবে বন্দরে সুরক্ষা দিয়ে থাকে। মোংলা বন্দরের সদর দপ্তরসহ বিভিন্ন পয়েন্টে প্রায় ২০০০ (দুই হাজার) ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় মোংলা বন্দর অগ্রণী ভূমিকা পালন করে যাবে।

তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে যে গাছগুলো রোপণ করা হয়েছে এবং বর্তমানে যে গাছগুলো রোপণ করা হবে এশকাল গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করার দায়িত্ব কর্মকর্তা-কর্মচারী, আমাদের সকলের।

এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে পরিচালক (বোর্ড), হারবার মাস্টার, প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা, প্রধান প্রকৌশলী (যা: ওত:), প্রধান হাইড্রোগ্রাফার, পরিচালক (ট্র্যাফিক), প্রধান নিরাপত্তা কর্মকর্তা, প্রধান নিরীক্ষা কর্মকর্তা, প্রধান চিকিৎসা কর্মকর্তা এবং বন্দরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিশেষে দেশ, জাতি ও বন্দরের সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:০৭:০৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ৩৮৬ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মোংলা বন্দর চেয়ারম্যান

আপডেট সময় : ১২:০৭:০৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ৪ জুলাই ২০২৫