https://www.crimebanglanews.com/
বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬ |
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আরো
  7. এক্সক্লুসিভ নিউজ
  8. কুড়িগ্রাম
  9. খুলনা বিভাগ
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম বিভাগ
  12. চাকরি
  13. জাতীয়
  14. ঢাকা বিভাগ
  15. তথ্য-প্রযুক্তি

ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন কে লালমোহনে সংবর্ধনা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুন ১৮, ২০২৬ ৯:৫২ অপরাহ্ণ

১৮৯

ভোলার লালমোহনের সন্তান অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২৩নং ডিস্ট্রিকের রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। লালমোহন নয়ানীগ্রাম সমাজ কল্যান সমিতির উদ্যোগে বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যার পর সমিতির কার্যালয়ে সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নয়ানীগ্রাম সমাজ কল্যান সমিতির সভাপতি সোহেল মো. আজিজ শাহীন পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম কবির হাওলাদারের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যোন্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমেহান পৌরসভা ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান খোকন, সমিতির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হাওলাদার, বিএনপির নেতা ও লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক বাহালুল কবির শাকিল পাটোয়ারী, এলাকার মুরব্বি কালাম সর্দার, সাংবাদিক অপু হাসানসহ এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য, মাহমুদুর রহমান নয়ন অস্ট্রিয়ান পিপলস পার্টির (ÖVP) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্ট (Liesing) থেকে বিপুল পরিমান ভোট পেয়ে পরপর দুইবার ডিস্ট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত হন। সমগ্র ভিয়েনায় অস্ট্রিয়ান সোস্যালিস্ট পার্টি জয়লাভ করলেও ২৩ নাম্বার ডিস্ট্রিক্ট থেকে অস্ট্রিয়ান পিপলস পার্টির ৭ জন রাজ্য প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশী এই তরুণ মাহমুদুর রহমান নয়ন অন্যতম।

বাংলাদেশী বংশোদ্ভূত এই তরুণ রাজনীতিবিদের পৈতৃক বাড়ি ভোলা জেলার লালমোহন পৌরসভার ৬নং ওয়ার্ডে। তার বাবা মাহবুবুর রহমান প্রায় চার দশকের অধিক সময় ধরে অস্ট্রিয়া প্রবাসী। তিনি জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমস‘র এডিটর ইন চীফ ও ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি। তিনি বাংলাদেশের অনেক সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ নিউজ

আপনার জন্য নির্বাচিত

মনপুরায় টাইফয়েড টিকা কর্মসূচি আরম্ভ, চলবে মাসব্যাপী

লালমোহন কামিল মাদরাসা নূরানী বিভাগ তৃতীয় শ্রেণি সমাপনী পরীক্ষায় পুরস্কার পেলেন ২জন শিক্ষার্থী

লালমোহনে ১ লাখ ১৫ হাজার টাকার জাল নোটসহ দেবর-ভাবি আটক

ভোলার লালমোহনে পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

বঙ্গবন্ধুর কন্যা প্রত্যান্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছেন-এমপি শাওন

ভোলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বোরহানউদ্দিনে ছেলেকে বাঁচাতে মায়ের নদীতে ঝাঁপ, ঘটনার রহস্য ঘনীভূত

বিসিবি সভাপতি ক্ষমতার অপব্যবহার করছেন, অভিযোগ তামিমের

এইচএসসি পরীক্ষার ফল কাল : যেভাবে রেজাল্ট জানবেন

ঢাকা – ১৮ এনসিপি’র প্রার্থী আদিব এর উপর হামলার ঘটনায় স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ জড়িত নয় : দিদার মোল্লা