ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo ৩ হাজার ৪০০ জেলের মাঝে উজিরপুরে ভিজিএফের চাল বিতরণ শুরু Logo ফের ৬ মাসের জন্য স্থগিত হযরত আলী হিরন Logo রমজান আসার আগেই ফলের বাজারে আগুন, আকাশছোঁয়া দামে দুশ্চিন্তায় সাধারণ মানুষ Logo কালিয়াকৈরে ধর্ষণে পর রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যুর অভিযোগ, প্রেমিক গ্রেফতার Logo বিশ্ব ভাড়াটিয়া দিবসে হেমায়েতপুরে মানববন্ধন Logo লালমোহনে এসএসসির বৃত্তির ফলাফলে হা-মীমের শিক্ষার্থীদের চমক Logo মনপুরায় বিদ্যুৎ সরবরাহে অনিয়মের কারন জানতে গেলে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে হামলা-মারধর, আহত-৫ Logo সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস Logo মরণফাঁদে ভাওয়াল মির্জাপুরের সরু সড়ক, ঝুঁকিতে শত শত শিক্ষার্থী Logo কুষ্টিয়া সদরে সারের কৃত্রিম সংকট: ডিলারের কালোবাজারিতে দিশেহারা সাব-ডিলার ও কৃষক

ভোটের হাওয়া মাঠে বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৫৪৮

জেলার সর্ব দক্ষিণের উপজেলা চরফ্যাশন এবং বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা নিয়ে গঠিত ভোলা-৪ আসনে ভোটের মাঠে রয়েছেন বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা। এর মধ্যে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন নব্বইয়ের গণ আন্দোলনের সামনের সারির সৈনিক ডাকসুর তৎকালীন এজিএস এবং এ আসন থেকে তিনবার নির্বাচিত সাবেক এমপি নাজিম উদ্দীন আলম ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। এ ছাড়া সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া ও সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদি হাসান রনভী এবং মোহাম্মদ মোনতাছির মোরশেদ মনোনয়নপ্রত্যাশী।

জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল ও ইসলামী আন্দোলনের প্রার্থী অধ্যাপক কামাল উদ্দিন গণসংযোগ করে চলছেন। বিএনপি নেতা নাজিম উদ্দীন আলম বলেন, আমি এমপি থাকাকালে অবহেলিত এই জনপদে স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠা করে শিক্ষার আলো ছড়াতে কাজ করেছি। নকলমুক্ত পরীক্ষা গ্রহণে পদক্ষেপ নিয়েছি। এলাকায় বড় রাস্তা, সেতু নির্মাণ করে অভূতপূর্ব উন্নয়ন করেছি। বিএনপি আমাকে মনোনয়ন দিলে নদী ভাঙন রোধ ও এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, বিএনপির মনোনয়ন পেয়ে জনগণ আমাকে এমপি নির্বাচিত করলে এলাকার উন্নয়নে কাজ করব। বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, নিজস্ব অর্থায়নে ৫০ কিলোমিটার রাস্তা নির্মাণ করছি, ১০ হাজার মানুষের জন্য চশমা, ওষুধসহ ফ্রি চক্ষু চিকিৎসার ব্যবস্থা করেছি। সব দিক বিবেচনায় দল আমাকে মনোনয়ন দেবে বলে আশা করি।

ব্যারিস্টার মেহেদি হাসান রনভী বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমার নির্বাচনি এলাকাকে আদর্শ সংসদীয় আসন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, জনগণ আমাকে নির্বাচিত করলে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে কাজ করব।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৩২:০৪ পূর্বাহ্ণ, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৩০৭ বার পড়া হয়েছে
Logo
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

ভোটের হাওয়া মাঠে বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন

আপডেট সময় : ১১:৩২:০৪ পূর্বাহ্ণ, শনিবার, ১ নভেম্বর ২০২৫