নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২১ জন

ভোলার লালমোহনে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

২০৫

ভোলা প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিতের লক্ষ্যে কর্মীদের নিয়ে ভোলার লালমোহন উপজেলায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দেওয়ান বাড়ির দরজায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বশির হাওলাদারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন শাহীন।
প্রধান অতিথির বক্তব্যে এ সময় তিনি বলেন, বিএনপি একটি জনপ্রিয় দল। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের নানা জুলুম, নির্যাতন এবং মামলা দিয়েও এ দলের নেতাকর্মীদের মনোবল নষ্ট করতে পারেনি। বিএনপির প্রতিটি নেতাকর্মী এখনো ঐক্যবদ্ধ-উজ্জীবিত। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি নেতাকর্মীর প্রচেষ্টায় ভোলা-৩ আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ৬বারের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) তথা বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে। যার জন্য এখন থেকেই সকলকে প্রস্তুত হতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে লালমোহন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গণি হাওলাদার, ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মন্ডলির সদস্য মাওলানা এরশাদ উল্যাহ, ইউনিয়ন যুবদল নেতা মো. মাহবুবুর রহমান লিটন, মো. হেলাল উদ্দিন তরী, স্বেচ্ছাসেবক দল নেতা মো. জামাল উদ্দিন হাওলাদার, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক আব্দুল্যাহ আল-নয়ন, সদস্য সচিব মো. নাজিম উদ্দিনসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%95/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠান লে অফ বধিত ঘোষণা

পুলিশ হেফাজত থেকে নারী আসামির পালানোয় এসআই-কনস্টেবল প্রত্যাহার

আগৈলঝাড়ায় থানায় ভাংচুর পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে মহিলা সহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

লালমোহনে গজারিয়া বাজারের ভিটি বিরোধের জেরে হোটেলে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: লক্ষ্মীপুর থেকে এক আসামি গ্রেফতার, বাকিরা পলাতক

মণিরামপুরে সাড়ে চার মাসে ৪০ অপমৃত্যু, ৫ খুন, ১ ধর্ষণ মামলা-আইনশৃঙ্খলার পরিসংখ্যানে বাড়ছে উদ্বেগ

যশোর সরকারি এমএম কলেজ,৩৫ হাজার শিক্ষার্থীর জ্ঞানচর্চা নান্দনিক কেন্দ্রীয় গ্রন্থাগার।

১৩ বছর পর ধর্ষণ মামলার রায়: যাবজ্জীবন সাজা, পিতৃপরিচয়ের স্বীকৃতি পেল সন্তান

শ্রীপুরে পারিবারিক কলহের জেরে- দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

১০

পাখি মেরে পৌচাশিক আনন্দ পায় লালমোহনের জামাল হাওলাদার

১১

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ ৬ জেলেকে উদ্ধারে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা গোমতি

১২

বোরহানউদ্দিনে কাচিয়া ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: টাকার বিনিময়ে মালিকানা বদল!

১৩

মনপুরায় কোস্টগার্ডের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৬

১৪

বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধায় সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ

১৫

যশোরে স্ত্রী নিখোঁজের অভিযোগ, থানায় স্বামীর সাধারণ ডায়েরি

১৬

যশোরে এতিমখানায় সরকারী অনুদান

১৭

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

১৮

লালমোহনে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

১৯

রেকর্ড বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম তিন জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

২০