ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি Logo নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার Logo লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ Logo হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ Logo বাঘাইছড়িতে ৪২ পরিবারের জন্য সৌরশক্তি চালিত নিরাপদ পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ

মনপুরায় অসম্পূর্ণ বেড়িবাঁধের বালিতে চাপা পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

লোকমান খাঁন,মনপুরা উপজেলা প্রতিনিধি।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩২৬

ভোলার মনপুরা উপজেলায় অসম্পূর্ণ বেড়িবাঁধের বালিতে চাপা পড়ে ওমর (১২) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেল ৪টার দিকে মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মাছঘাটের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর মনপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মনিরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় রামনেওয়াজ মাছঘাট থেকে বেড়িবাঁধের ওপর দিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ ভারি বৃষ্টির পানিতে তৈরি হওয়া একটি নালায় পা পিছলে পড়ে যায় ওমর। এ সময় বেড়িবাঁধের চড়া বালু তার ওপর ধসে পড়ে এবং সে চাপা পড়ে নিখোঁজ হয়ে যায়।

নিখোঁজ হওয়ার পর পরিবার ও এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরদিন বিকেলে এক পথচারী বালুর মধ্যে একটি পা দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন এসে দ্রুত বালু সরিয়ে ওমরের নিথর দেহ উদ্ধার করে।

নিহতের দাদা জানান, “আমরা মনে করেছিলাম হয়তো ও কারও বাড়ি আশ্রয় নিয়েছে। সারারাত খোঁজাখুঁজি করেও ওর কোনো খোঁজ পাইনি। আজ এক পথচারীর চোখে ধরা না পড়লে হয়তো ওকে খুঁজেই পাওয়া যেত না।”

এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি অসম্পূর্ণ বেড়িবাঁধ নির্মাণের মান ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, নির্মাণাধীন বাঁধে উপযুক্ত সতর্কতা বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয়দের দাবি, অবিলম্বে ঝুঁকিপূর্ণ ও অসম্পূর্ণ বাঁধসমূহে সতর্কতা চিহ্ন বসানো এবং দ্রুত প্রকল্প সম্পন্ন করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:১২:২৬ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ মে ২০২৫ ২৭৯ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

মনপুরায় অসম্পূর্ণ বেড়িবাঁধের বালিতে চাপা পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১১:১২:২৬ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ মে ২০২৫