ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo তজুমদ্দিনে ৪১টি চান্দিনা ভিটা বরাদ্দে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন। Logo তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo ইসকনের নামে অনুদান, জমির মালিকানা নিয়ে নতুন বিতর্ক অর্থ ও জমি জালিয়াতির অভিযোগ

মনপুরায় ইউপি নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০৩

নিজস্ব প্রতিবেদক :
প্রতীক বরাদ্দের পর জমে উঠেছে ভোলার দ্বীপ উপজেলা মনপুরা’র ১নং মনপুরা ইউপি নির্বাচন।
ইউপি নির্বাচনকে ঘিরে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীদের চলছে ভোট প্রার্থনা,সকাল থেকে রাত পর্যন্ত এসব প্রচারণায় উৎসব আমেজ বিরাজ করছে। চলতি বছরের প্রথম ধাপে আগামী ৯মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে নির্বাচনী প্রচার প্রচারনায় প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে,আচরণবিধির কোনো নিয়মনীতির তোয়াক্কা করছেন না প্রার্থীরা। প্রার্থীদের গণসংযোগ থেকে পোস্টারিং কিংবা মাইকিং এবং বহিরাগত লোকজন এনে এলাকায় সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করা সহ সর্বক্ষেত্রেই আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। এনিয়ে উপজেলা নির্বাচন অফিসে চারটির মত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন অফিস। ভোটাররা অবশ্য এক্ষেত্রে এগিয়ে রাখছেন, আনারস প্রতীকের প্রার্থী মো. লোকমান হাওলাদার কে।

তারা বলছেন উপজেলা নির্বাচন সংশ্লিষ্টরা যেন এক রকম নির্বিকার। তাদের তেমন কোনো কার্যকর উদ্যোগ নিতে দেখা যায়নি। তাদের এমন ভূমিকায় আচরণবিধি লঙ্ঘনে প্রার্থী ও তাদের সমর্থকরা আরও বেপরোয়া হয়ে উঠেছেন, এমনই অভিযোগ এলাকার সচেতন মহল ও সাধারণ ভোটারদের। তাদের মতে, এভাবে চলতে থাকলে নির্বাচনের দিন পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে পরিস্থিতি।

২৮ ফেব্রুয়ারি বুধবার উপজেলার মনপুরা ইউনিয়ন গেলে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো.আমানত উল্লাহ আলমগীর ক্ষোভ প্রকাশ করে বলেন রাত ৮টার পরে জনসংযোগ, উঠান বৈঠক, মিছিল মিটিং,সহ উচ্চ শব্দে মাইকিং করছেন আমার প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী মো. লোকমান হাওলাদার, তিনি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা সহ প্রতিপক্ষ প্রার্থীদেরকে হুমকি ধমকি যেখানে সেখানে পোস্টার লাগানো বাহিরের হাতিয়া উপজেলা থেকে জলদস্যু ভাড়া করে এনে এলাকায় ত্রাস সৃষ্টি করছেন।
চেয়ারম্যান প্রার্থী লোকমান হাওলাদার এর কাছে অভিযোগের বিষয় জানতে চাইলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন এসব মিথ্যা ভিত্তিহীন বানোয়াট এ বিষয়ে আমার কোন সংশ্লিষ্টতা নেই,প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী আমার বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তার কাছে যে লিখিত অভিযোগ দিয়েছে এ সেসব আমার কোন হাত নেই।
এ বিষয় রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা অনিমেষ কুমার বসু জানান চেয়ারম্যান প্রার্থী লোকমান হাওলাদার এর বিরুদ্বে প্রতীক বরাদ্দের আগে একটি লিখিত অভিযোগ পেয়েছি, আর মঙ্গলবার সকালে একটি লিখিত অভিযোগ পেয়েছি পার্শ্ববর্তী হাতিয়া উপজেলা থেকে লোকজন এনে এলাকায় আতঙ্ক তৈরি করার বিষয়,উক্ত প্রার্থীর বিরুদ্ধে এ ধরনের সংশ্লিষ্টতা পেলে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম
জানান,বাইরে থেকে লোক এনে এলাকায় আতঙ্ক পরিবেশ তৈরি করার বিষয় একটি লিখিত অভিযোগ পেয়েছি, আমি দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়ার জন্য বলেছি।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৩৪:২৩ অপরাহ্ণ, বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১১৮ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

মনপুরায় ইউপি নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগ

আপডেট সময় : ১০:৩৪:২৩ অপরাহ্ণ, বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪