ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী Logo বরিশাল-ভোলা সংযোগ: উন্নয়নের প্রত্যাশা নাকি অগ্রাধিকারের সংকট? Logo মনপুরায় জেলের জালে ১৬ কেজির কোড়াল, নিলামে বিক্রি ২৪ হাজার টাকায় Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

মনপুরায় চাঁদা আদায় করতে গিয়ে গণধোলাইয়ের স্বীকার হলেন ২ মৎস্য কর্মকর্তা

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০২

ভোলা প্রতিনিধি ॥
ভোলার মনপুরায় জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করতে গিয়ে গণধোলাইয়ের স্বীকার হয়েছেন ২ মৎস্য কর্মকর্তা। মেঘনায় অভিযানের নামে চাঁদা দাবী করায় ক্ষুব্দ হয়ে স্থানীয়রা এই গণধোলাই দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গণধোলাইয়ে আহত দুই মৎস্য কর্মকর্তাকে উদ্ধার করে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেন। উক্ত ঘটনার জেরে মনপুরা থানায় শ্লীলতাহানীর চেষ্টা ও মারধরের অভিযোগ করেছেন এক বিধবা নারী ।

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ৭ টায় উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের ঢাকার লঞ্চ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।

ঘটনাসূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিসারিজ কর্মকর্তা মাহামুদুল হাসান ও ক্ষেত্র সহকারি মনির হোসেন অভিযানের নামে মেঘনায় জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলো। জেলেরা নিয়মিত চাঁদা দিলেও মাঝে মধ্যে তারা জেলেদের জাল পুড়িয়ে দিতো। এতে দিনদিন ক্ষুব্দ হয়ে ওঠে জেলেরা। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে ফের অভিযান করতে গিয়ে উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের জেলেদের কাছে চাঁদা আদায়ের জন্য ট্রলারযোগে ধাওয়া করে তারা। ধাওয়া খেয়ে জেলেরা নদী তীরবর্তি এক বিধবা নারীর বাড়িতে আশ্রয় নেয়। এসময় দুই মৎস্য কর্মকর্তা বিধবা নারীর ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করতে চাইলে ওই নারী বাঁধা দেয়। বাধায় খ্যান্ত না হয়ে জেলেসহ ওই নারীকে মারধর করে। জেলেদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে ক্ষুব্ধ হয়ে দুই মৎস্য কর্মকর্তাকে গণধোলাই দেয়। পরে মনপুরা থানা পুলিশ খবর পেয়ে আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিৎিসা দেয়।

এব্যাপারে উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ কর্মকর্তা মোঃ মাহামুদুল হাসান জানান, অবরোধকালীন নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা অভিযান পরিচালনা করি। মেঘনা নদীতে পেতে রাখা জালের কাছে গেলে জেলেরা স্পীডবোট যোগে এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমি ও আমার সহকর্মি ক্ষেত্র সহকারি মনির হোসেন গুরুতর আহত হই। পরে থানা থেকে পুলিশ গিয়ে আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। উপরস্ত মহলের নির্দেশনা মেনে এব্যাপারে মনপুরা থানায় অভিযোগ করা হবে।

উক্ত ঘটনায় ওই বিধবা নারী মনপুরা থানায় এসে দুই মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে শ্লীলতাহানীর চেষ্টা ও মারধরের অভিযোগ করেন।

এব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্তি দায়িত্ব) মারুফ হোসেন মিনার জানান, অনুমতিসাপেক্ষে আমাদের মেরিন ফিশারিজ কর্মকর্তা ও ক্ষেক্রসহকারি অভিযান পরিচালনা করেন। এসময় জেলেরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে দুজনে গুরুতর আহত হয়। এব্যাপারে উপরস্ত মহলের পরামর্শক্রমে থানায় অভিযোগের নির্দেশনা দেয়া হয়েছে।

এব্যাপারে মনপুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের জেলেদের সাথে মৎস্য কর্মকর্তাদের মারামারি ঘটনার জেরে এক বিধবা নারী থানায় এসে অভিযোগ করেছেন। এছাড়া মৎস্য অফিসের পক্ষ থেকেও অভিযোগের পক্রিয়া চলছে। এবিষয়ে অভিযোগ পর্যালোচনা করে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৪৫:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

মনপুরায় চাঁদা আদায় করতে গিয়ে গণধোলাইয়ের স্বীকার হলেন ২ মৎস্য কর্মকর্তা

আপডেট সময় : ০৪:৪৫:৪০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪