ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo মনপুরায় মসজিদের ভিতর এক শিক্ষককে মারধর ও রক্তাক্ত করার অভিযোগ শিক্ষক নেতৃবৃন্দ ও স্থানীয়দের নিন্দা Logo ভূরুঙ্গামারীতে প্রতিবন্ধী স্কুল নিয়ে নানা অভিযোগ Logo দৌলতখানে স্কুল কমিটির সভাপতি হতে না পেরে শিক্ষককে মারধর, থানায় লিখিত অভিযোগ Logo পাওনা টাকা চাওয়ায় দোকানে হামলা-ভাঙচুর, ব্যবসায়ী গুরুতর আহত Logo চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং Logo নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি Logo নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার Logo লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ Logo হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ Logo বাঘাইছড়িতে ৪২ পরিবারের জন্য সৌরশক্তি চালিত নিরাপদ পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন

মনপুরায় দু’টি ইউনিয়নে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহন আগামীকাল

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০৩

মনপুরা (ভোলা) প্রতিনিধি:
ভোলার মনপুরায় দু’টি ইউনিয়নে নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে নির্বাচনি কেন্দ্রগুলোতে ব্যালটবাক্স ও সরঞ্জামাদি বিতরন করেছে নির্বাচন অফিস। পুলিশ প্রহরায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জামাদি নিয়ে কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছেন প্রিজাইডিং, সহকারি প্রিজাইডিং ও পোলিং অফিসাররা।

এদিকে উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নে পূর্বের ধারাবাহিকতায় প্রত্যক্ষ ব্যালট ভোটের মাধ্যমে নতুন চেয়ারম্যান বেছে নেয়ার জন্য মুখিয়ে রয়েছে জনগন। পাশাপাশি উপজেলার মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়ন পরিষদটি নবগঠিত হওয়ায় প্রথমবারের মতো ভোট দিতে উন্মুখ হয়ে আছেন ভোটাররা।

এছাড়াও ভোটগ্রহনকে সামনে রেখে দ্বীপ উপজেলা মনপুরায় উৎসবমূখর পরিবেশের পাশাপাশি নিরাপত্তার চাদরে ঢেঁকে আছে উপজেলার দু’টি ইউনিয়ন। প্রশাসনের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল।

ইতোমধ্যে ৭ জন ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় টহল দেয়া শুরু করেছেন। এই নির্বাচনে থাকছেন, ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ জন সার্বক্ষনিক আচরনবিধি রক্ষাকারি ম্যাজিস্ট্রেট। বিষয়টি নিশ্চিৎ করেছেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম।

এছাড়াও পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও আনসার ব্যাটালিয়ান সদস্যরা নির্বাচনি এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

এদিকে উপজেলার দুটি ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৭ মার্চ) প্রচারনার কাজ শেষ করেছেন প্রার্থীরা। পোস্টারিং, লিপলেট বিতরন, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়া, উঠান বৈঠক ও গণসংযোগের মাধ্যমে প্রচারনার কাজ শেষ করে এখন শুধু ব্যালট বিপ্লবের অপেক্ষায় রয়েছেন তারা।

দু’টি ইউনিয়নের মধ্যে ১ নং মনপুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন ৫ জন, সাধারন সদস্য পদে ৩০ জন, সংরক্ষিত সদস্য পদে প্রার্থীতা করছেন ১২ জন নারী।

এছাড়া কলাতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দি না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলাউদ্দিন হাওলাদার। এবং ৭,৮,৯ নং ওয়ার্ডে সংরক্ষিত সদস্য হিসেবে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় নিলুফা আক্তার জয়ী হয়েছেন। ইউনিয়নটিতে চেয়ারম্যান পদে নির্বাচন না থাকায় জমে উঠেছে সদস্য প্রার্থীদের ভোটউৎসব। ইউনিয়নটিতে সাধারন সদস্য পদে ৪৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ৮ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

শনিবার (৯ মার্চ) রাত পোহালেই ভোটগ্রহন শুরু। সকাল ৮ টায় শুরু হয়ে ভোট গ্রহন চলবে বিকেল ৪ টা পর্যন্ত।

উপজেলা নির্বাচন অফিসার ও দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার অনিমেষ কুমার বসু জানান, উপজেলার ১ নং মনপুরা ইউনিয়ন ও কলাতলী ইউনিয়নে মোট ১৮ টি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষাকারি বাহিনী থাকায় কোন কেন্দ্রই ঝুঁকিপূর্ন নয়। তবে কোন প্রকার বিশৃঙ্খলা দেখা দিলে মোকাবেলা করার মতো পর্যাপ্ত রক্ষাকারি বাহিনী মোতায়েন রয়েছে। আশা করি শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহন সম্ভব হবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৫৫:১৯ অপরাহ্ণ, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

মনপুরায় দু’টি ইউনিয়নে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহন আগামীকাল

আপডেট সময় : ০৬:৫৫:১৯ অপরাহ্ণ, শুক্রবার, ৮ মার্চ ২০২৪