ঢাকা ০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo মনপুরায় জেলের জালে ১৬ কেজির কোড়াল, নিলামে বিক্রি ২৪ হাজার টাকায় Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo তজুমদ্দিনে ৪১টি চান্দিনা ভিটা বরাদ্দে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন। Logo তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে জিসাস নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩২৪

রাজশাহীতে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) এক নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে তাঁর পরিবার অভিযোগ করেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

ওই নেতার নাম রফিকুল ইসলাম। তিনি জিসাসের রাজশাহী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক। এ ঘটনায় আজ বেলা ১১টার দিকে কাশিয়াডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রফিকুলের বড় ভাই সাগর হোসেন। এতে নবগঙ্গা এলাকার এনামুলের ছেলে নাঈম হোসেন (২৫) ও একই এলাকার কালামের ছেলে মো. আরিফসহ (৩০) অজ্ঞাতনামা ৮–১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে গতকাল সোমবার উপজেলার কাশিয়াডাঙ্গার বালিয়ায় একটি চায়ের দোকানের সামনে নাঈম ও আরিফের সঙ্গে তাঁর (সাগর হোসেন) চাচাতো ভাই আপনের কথা-কাটাকাটি হয়। বিষয়টি দেখে দুই পক্ষকে নিবৃত্ত করে বাড়িতে যান তিনি। এরপর রাত তিনটার দিকে নবগঙ্গা গ্রামে তাঁর (সাগর) বসতবাড়ির সামনে নাঈম ও আরিফসহ অজ্ঞাতনামা ৮–১০ জন এসে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে বাড়ির ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং হুমকি দিয়ে তাঁরা চলে যান।

রফিকুল ইসলাম বলেন, তিনি ও তাঁর বড় ভাই একই বাড়িতে থাকেন। রাত তিনটার দিকে বিকট শব্দ শুনে ঘুম ভাঙে। পরে দেখতে পান কয়েকজন দৌড়ে পালিয়ে যাচ্ছেন। তাঁদের মধ্যে কয়েকজনকে চিনতে পারেন তাঁরা। তিনি আরও বলেন, গতকাল বিকেলে একটি ঘটনা ঘটে। তিনি বাড়ি ছিলেন না। তখন তাঁর বড় ভাই বিষয়টি সমাধান করে দেন। কিন্তু এটা তাঁদের ভালো লাগেনি। তাঁরা আওয়ামী লীগের রাজনীতি করতেন। এখন বিএনপির ছত্রচ্ছায়ায় এসে রাজনীতি করছেন। এ ঘটনায় তিনি তাঁর বড় ভাইকে দিয়ে থানায় অভিযোগ করিয়েছেন।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ওই ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করতে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:২১:০৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ২১৭ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

রাজশাহীতে জিসাস নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

আপডেট সময় : ০৯:২১:০৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫