ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি Logo নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার Logo লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ Logo হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ Logo বাঘাইছড়িতে ৪২ পরিবারের জন্য সৌরশক্তি চালিত নিরাপদ পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ

রাজশাহীর বাগমারায় বিএনপি কর্মীর ওপর হামলা

স্টাফ রিপোর্টার
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৬৯

রাজশাহী জেলার বাগমারা উপজেলার ১১ নম্বর গণিপুর ইউনিয়নের নামাজগ্রাম গ্রামে আজ সকালে একটি বর্বরোচিত হামলার শিকার হয়েছেন বিএনপি কর্মী সাহেব আলী (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে জামাতের স্থানীয় আমির মো. মাহাবুর রহমানের নেতৃত্বে তার ছোট ভাই মো. মাসুদ রানা (আওয়ামী লীগ সমর্থিত), মো. আতাউর রহমান, মো. তারেক রহমান (মাহাবুর রহমানের পুত্র), মো. হাসিবুল ইসলাম (মাসুদ রানার পুত্র) এবং গনিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়েত ইসলামির ধর্ম বিষয়ক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন আরও কয়েকজন সন্ত্রাসী ক্যাডার মিলে সাহেব আলির বাগান বাড়িতে অতর্কিতে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে এলাকায় ত্রাসের সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এ সময় সাহেব আলিকে বেধড়ক মারধর করা হয়। তার মাথা, পিঠ এবং পায়ে গুরুতর জখম হয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় সাহেব আলিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক এবং তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

ঘটনার পর পুরো নামাজগ্রাম এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, মতাদর্শের কারণে একজন মানুষকে এভাবে পিটিয়ে মারাত্মক আহত করা গণতান্ত্রিক সমাজে অগ্রহণযোগ্য ও নিন্দনীয়।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “নামাজগ্রামে আগেও রাজনৈতিক কারণে হামলার ঘটনা ঘটেছে। কিন্তু প্রশাসনের নীরব ভূমিকার কারণে এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।”

এই বিষয়ে ভুক্তভোগীর ছেলে মৃদুল হাসান বলেন পূর্ব শত্রুতার জের ধরে জামাতের স্থানীয় আমির মাহাবুবুর রহমানের নেতৃত্বে আমার আব্বাকে হত্যার উদ্দেশ্যে বাগানবাড়ীতে হামলা করে এলোপাথাড়ি মারপিট করার সময় আব্বার ডাক চিৎকার আমি ছুটে আসলে জামাতের আমির মাহাবুর আমাকে হত্যার উদ্দেশ্যে আমার দিকে পিস্তল নিয়ে তেরে আসে আমাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে তাৎক্ষণিক তারা আমাকে প্রাণশের হুমকি দিতে দিতে এখান থেকে চলে যায়। এলাকাবাসীর দাবি, হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। প্রতিবেদন লেখা পর্যন্ত সাহেব আলির রাজশাহী মেডিক্যাল কলেজের অর্থোপেডিক অপারেশন থিয়েটারে অপারেশন চলমান। এদিকে তার পরিবার উদ্বেগ প্রকাশ করে বলেন তাদের পরিবার নিরাপত্তার ঝুঁকিতে রয়েছেন।

ঘটনাটি তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও মানবাধিকারকর্মীরা।

এই বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়টা অবগত হয়েছি এখনো কোন লিখিত অভিযোগ পাইনি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এবং ভুক্তভোগী পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৩২:০৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ৭২২ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

রাজশাহীর বাগমারায় বিএনপি কর্মীর ওপর হামলা

আপডেট সময় : ১১:৩২:০৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫