ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo সাবেক স্ত্রীর বিয়ে, ছেলেকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার Logo নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের এক ঘণ্টার বেশি রোদে দাঁড় করিয়ে রাখার অভিযোগ Logo এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ Logo সেতুর স্ল্যাবে রডের বদলে জিআই তার দিয়ে ঢালাই, উপজেলা প্রকৌশলী বদলি Logo ভোলায় জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম Logo সীমানা প্রাচীর নেই, ব্যস্ত সড়কেই ঝুঁকি: কুশলনাথ স্কুলের শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ Logo উত্তর লস্করচালা উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে Logo অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু Logo অধ্যক্ষের ওপর হামলা মনপুরায় মাদ্রাসার সুপারসহ যুবদল-স্বেচ্ছাসেবকদলের আট নেতার বিরুদ্ধে মামলা

র‍্যাব ৮ এর যৌথ অভিযানে ডাকাত সর্দার গ্রেপ্তার

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৯১

নিজস্ব প্রতিবেদক।
বরিশালে র‍্যাব ৮ এর যৌথ অভিযানে কোটি টাকার সিগারেট লুটের ঘটনায় ডাকাত সর্দার মো. রিংকু মিয়াকে (৩৩) গ্রেপ্তার করেছে র‌্যাব ৮ ।

বৃহস্পতিবার ভোরে ঢাকা মেট্রোপলিটনের খিলক্ষেত থানাধীন এলাকায় অভিযান চালিয়ে রিংকুকে গ্রেপ্তার করে র‌্যাব-৮ এর বরিশাল সদর কোম্পানি এবং র‌্যাব-১ এর সদর কোম্পানির যৌথ একটি দল।
আটক রিংকু বরিশালের মুলাদী উপজেলার বাসিন্দা লুৎফর রহমানের ছেলে।

র‌্যাব-৮ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত বছরের ১৩ আগস্ট বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন প্রতাপপুর এলাকায় জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের গোডাউনে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে নিরাপত্তারক্ষীদের ভয় দেখিয়ে এবং হাত-পা ও চোখ বেধে গোডাউনের তালা ভেঙে তৎকালীন ১ কোটি ৩ লাখ ১৪ হাজার ৩১৭ টাকার প্রায় ১৫ লাখ ৪০ হাজার ৬০০ শলাকা সিগারেট লুট করা হয়।
ওই ঘটনায় কোম্পানির ওয়ারহাউসের ইনচার্জ মো. শফিকুল কাদের বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি ডাকাতি মামলা করেন।

থানার দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত করে তাতে রিংকুর সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করেন। পরবর্তীতে তাকে গ্রেপ্তারের জন্য র‌্যাব-৮ এর অধিনায়ক বরাবর একটি আবেদন দেন ওই তদন্ত কর্মকর্তা।
এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-৮ এর বরিশাল সদর কোম্পানি ছায়াতদন্ত ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রিংকুর অবস্থান শনাক্ত করে। পরে র‌্যাব-১ এর সদর কোম্পানির সঙ্গে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর রিংকু র‌্যাব সদস্যদের কাছে ডাকাতির ঘটনা স্বীকার করে জানিয়েছেন, তিনি সংঘবদ্ধ ডাকাত দলের সর্দার। তার নেতৃত্বে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জনবল সংগ্রহ করে অনেক জায়গায় ডাকাতি করতেন তারা। এছাড়া তার নামে ঢাকার কদমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা আছে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৪২:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ১৮৫ বার পড়া হয়েছে
Logo
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

র‍্যাব ৮ এর যৌথ অভিযানে ডাকাত সর্দার গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৪২:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪