নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর ২০২৪, ৬:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৪ জন

লালমোহনে ইউএনও-ওসি’র সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময়

১৮৮

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম এবং ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। সোমবার পৃথক পৃথকভাবে এ মতবিনিময় করেন তারা। এদিন দুপুরে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এবং পরে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’র) কক্ষে মতবিনিময় সভা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
এ সময় জামায়াতের নেতারা সরকারের সব ধরনের অনুদান সুষ্ঠুভাবে বন্টনসহ আইনের সুশাসন প্রতিষ্ঠার জন্য ইউএনও এবং ওসির কাছে অনুরোধ জানান। এছাড়াও সুন্দর এবং সুশৃঙ্খল একটি উপজেলা গড়ার জন্য সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার জন্য এই দুই কর্মকর্তার প্রতি আহ্বানও জানান জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে লালমোহন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আব্দুল হক, সেক্রেটারি মাওলানা মো. রুহুল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল মালেক, জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আল-আমিন, সেক্রেটারি মো. মুরাদ, অফিস ও মিডিয়া সম্পাদক কাজী সালমান হোছাইনসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি এবং সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%87%e0%a6%89%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%93-%e0%a6%93%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে এতিমখানায় সরকারী অনুদান

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

লালমোহনে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

রেকর্ড বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম তিন জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান

হৃদরোগে আক্রান্ত যশোর প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনকে হাসপাতালে দেখে গেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা: গ্রামীণ উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১০

ভোলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১১

নানা আয়োজনের মধ্য দিয়ে লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১২

প্রেস ক্লাব যশোরে প্রতিশ্রুত দুটি এসি উপহার দিলেন যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

১৩

গাইবান্ধায় তৃতীয় শ্রেনীর ছাত্রী কে ধর্ষনের ঘটনায় পলাতক যুবক গ্রেফতার

১৪

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: মানববন্ধনে ক্ষোভ, দোষীদের গ্রেপ্তারের দাবি

১৫

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ’ গড়ার অঙ্গীকারে মনিরামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

১৬

লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

১৭

যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৮

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে হাতিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

লালমোহন বদরপুর কলেজে প্রধানমন্ত্রীর নির্দেশ মতো বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০