admin
৭ এপ্রিল ২০২৩, ৮:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৬ জন

লালমোহনে জমি জবর দখল নিতে নীরিহ অসহায় জোনাব আলী গংদের উপর অত্যাচার চালানোর অভিযোগ

ফটোকার্ড ডাউনলোড করুন
193

লালমোহন প্রতিনিধি।
ভোলার লালমোহনে অন্যের জমি জবর দখল নিতে নীরিহ অসহায় জোনাব আলী গংদের উপর অত্যাচার চালানোর অভিযোগ পাওয়া গেছে। গত কয়েক দিন ধরে নীরিহ অসহায় জোনাব আলী গংদের উপর এমন অত্যাচার চালানোর কারনে বেশ কয়েকটি কৃষক পরিবার দিশেহারা হয়ে পরেছে। এ অবস্থায় প্রশাসনের সহয়াতা কামনা করছে ভুক্তভোগী কৃষক পরিবারের জোনাব আলী গংদের সদস্যরা।
জানা গেছে, উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রামে প্রায় ৫শ’ শতাংশ জমির মালিক মৃত জোনাব আলী গং। এসব জমি যুগ যুগ ধরে জোনাব আলী গংয়ের সদস্যরা ভোগ দখলে বিদ্যমান আছে । কিন্ত হটাৎ করে গত কিছু দিন আগে এসব জমির মালিকানা দাবী করে দখলের চেষ্টা করে একই এলাকার ইঞ্জত আলী গংয়ের লোকজন। জমির মালিক জোনাব আলী গংদের হয়রানী করতে সম্প্রতি ভোলার নালিশি আদালতে মামলাও করে দেয় জেবল হক নামের একজন। এক পর্যায়ে বন্ধ হয়ে যায় জমির চাষাবাদ।
এদিকে জেবল হকের করা মামলাটির শুনানীকালে কোনো বৈধতা না পেয়ে তা খারিজ করে দেয় আদালত। এর পরও এসব জমি দখলের চেষ্টা করে জেবল হক গংয়ের লোকজন।
জমির মালিক জোনাব আলী গংয়ের সদস্য ও চাষা বজলুর রহমান জানান, শুধু শুধু আমাদের হয়রানীর মধ্যে ফেলে জমি দখলের চেষ্টা করে চলছে একটি চক্র। এর ধারাবাহিকতায় গত ৪ এপ্রিল আদালতের নির্দেশ মতে আমরা টিলার নিয়ে জমি চাষ দিতে গেলে জেবল হকের ছেলে তোফায়েল দলবদ্ধ লোকজন নিয়ে আমাদের উপর চড়াও হয় এবং চাষের কাজে ব্যবহৃত টিলার মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি জোড়পুর্বক নিয়ে যায়। এ ঘটনায় তাদের বাধা দিতে গেলে আমাদের শারিরীকভাবে কয়েকজনকে লাঞ্ছিত করা হয়। পরে আমরা থানা পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করি। কিন্তু এখনও আমরা জমি চাষ করতে পারছি না।
এ ব্যপারে জানার জন্য জেবল হককে পাওয়া যায়নি তবে তার ছেলে তোফায়েল আহাম্মদ জানান, আদালত যে জমির উপর রায় দিয়েছে সেই জমি এখানে না। তাহলে আপনার বাবা মামলা করল কনো জমির উপর এমন প্রশ্নে তোফায়েল আহাম্মদ বলেন প্রয়োজনের আমরা আবারও আদালতে যাবো।
লালমোহন থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। যারা প্রকৃত জমির মালিক আমারা তাদের পাশে আছি এবং জবরদখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের চৌহালীতে পশুবাহী ট্রাক গর্তে: অল্পের জন্য রক্ষা পেল কোরবানির গরু।

চাল আত্মসাৎ ও অর্থ আত্মসাতের অভিযোগ: সিংড়ার সুকাশ ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কেরানীগঞ্জের জিনজিরা পশুর হাটে হাঁটু সমান পানি, চরম ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা

অযত্ন-অবহেলায় সৌন্দর্য হারাচ্ছে দৃষ্টিনন্দন ‘বিলদহর ব্রিজ’

কেরানীগঞ্জের পুরাতন ভাড়ালিয়া সড়কের বেহাল দশা হালকা বৃষ্টিতেই জমে পানি, চরম দুর্ভোগে এলাকাবাসী

সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি আ’লীগ নেতা লতিফের কারাগারে মৃত্যু

খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ছুটির সময়ে তীব্র যানজট: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

ময়মনসিংহে চাঁদাবাজি, হামলা ও সম্পত্তি দখলের অভিযোগ

দেউলা ইউনিয়ন বাসী’কে ঈদুল আযহার শুভেচ্ছা : আলহাজ্ব নয়ন তালুকদার

সালথায় জমজমাট আয়োজনে বড়দিয়া হাটের যাত্রা শুরু, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

১০

পেশায় ডাক্তার, অভিযোগ শ্যালিকা ধর্ষণ—অবশেষে আটক

১১

এখনো ভালো হয়নি লালমোহন হাসপাতালের সেকমো আবুল!

১২

নগর বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা : স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ তপন

১৩

ঈদুল আযহার আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে: হাবিবুর রহমান রাব্বি

১৪

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিমুল আহমেদ

১৫

ভোলার মনপুরায় ইয়াবাসহ সোহাগ নামে এক যুবককে আটক করেছে পুলিশ

১৬

বিজ্ঞান ছাড়া বিচার নয়: ভোলার জেলেদের অধিকার ও ইলিশ ব্যবস্থাপনার সংকট মৎস্যবিদ মো: সাইদুর রহমান

১৭

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন: মাহবুবুর রহমান সভাপতি-জহিরুল ইসলাম সম্পাদক

১৮

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক পদে আলোচনার শীর্ষে কে এই রফিক

১৯

লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

২০