ঢাকা ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo লালমোহন হা-মীমের আট শিক্ষার্থীর নটরডেম ও সেন্ট জোসেফে ভর্তির সুযোগ Logo হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ Logo বাঘাইছড়িতে ৪২ পরিবারের জন্য সৌরশক্তি চালিত নিরাপদ পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন Logo সৎ সাহস থাকলে পালিয়ে নয়, আদালতে আসুন: ডা. জাহিদ Logo সাইবার বুলিং ঠেকাতে কার্যকর নীতি চায় আইআরআই, আইন সংশোধনে মতামত নিচ্ছে সরকার Logo মনপুরায় স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত Logo “মনপুরায় দ্রুত জাতীয় গ্রিডের বিদ্যুৎ ও কলাতলীতে বেড়ীবাঁধ নির্মানের আশ্বাস -কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও এমপি নয়ন Logo কুড়িগ্রামে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভুয়া কাগজপত্র ও অনিয়মের অভিযোগ Logo ১০ টাকার সিম নিতে গিয়ে তথ্যের ঝুঁকিতে শত শত গ্রাহক, পঞ্চগড়ে আটক ৩ Logo কুমারখালীতে ফসলি জমি হুমকিতে: পদ্মা নদীর কোল থেকে অবৈধভাবে বালু উত্তোলন

লালমোহনে জেলেদের হামলায় আহত-৭

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৮৪

ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নদীতে থাকা আভিযানিক দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবির চর সংলগ্ন তেঁতুলিয়া নদীর মুন্সীর চর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নদীতে টহলরত মৎস্য অফিসের একটি আভিযানিক দলের ওপর হামলা চালান সংঘবদ্ধ জেলেরা। এতে পুলিশ সদস্য ও মৎস্য অফিসের কয়েকজনসহ মোট ৭জন আহত হয়েছেন। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান।
তিনি জানান, মা ইলিশ রক্ষায় মঙ্গলবার মধ্যরাত থেকে আমাদের কয়েকটি টিম নদীতে পৃথকভাবে অভিযান পরিচালনা করছিল। বুধবার সকালের দিকে হঠাৎ করে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবির চর সংলগ্ন তেঁতুলিয়া নদীর মুন্সীর চর এলাকায় ১০ থেকে ১২ জনের সংঘবদ্ধ জেলের দল ফাইটার নৌকা নিয়ে এসে একটি আভিযানিক দলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে তারা আমাদের ওই টিমের সদস্যদের লাঠি দিয়েও মারধর করে।
সামুদ্রিক মৎস্য কর্মকর্তা আরো জানান, খবর পেয়ে দুপুরের দিকে হামলার শিকার আভিযানিক টিমের আহত সদস্যদের উদ্ধার করি। হামলায় আহত হয়েছেন ৭ জন। তারা হলেন- পুলিশ সদস্য তুষার, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী নেছার উদ্দিন, তথ্য সংগ্রহকারী জাকির হোসেন শরীফ, অফিস সহায়ক খোকন চন্দ্র দে, ট্রলারের মাঝি রাসেল, সবুজ ও স্প্রিড বোটের চালক মো. মনির। আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ঘটনায় দ্রুত সময়ের মধ্যে থানায় মামলা দায়ের করা হবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:০১:২৮ অপরাহ্ণ, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ২৭৪ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

লালমোহনে জেলেদের হামলায় আহত-৭

আপডেট সময় : ১০:০১:২৮ অপরাহ্ণ, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫