admin
২৩ জুন ২০২৫, ৯:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৬ জন

লালমোহনে দুদকের উদ্যোগে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফটোকার্ড ডাউনলোড করুন
262

গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে, দুর্নীতি দমন কমিশন সমন্বিদ জেলা কার্যালয় বরিশালের সহযোগিতায় ভোলার লালমোহনে ৩ পর্বের বিতর্ক প্রতিযোগিতা ও চূড়ান্ত পর্ব সম্পন্ন হয়েছে। লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আজ সোমবার দিনব্যাপী লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল- স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে।
বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ আবদুর রব মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম দুলাল এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ব্যক্তিগত লাভের জন্য যারযার দায়িত্ব পালনের বিধিবিধান ও কর্তব্য থেকে বিচ্যুত হয়ে কাউকে কোনো সুবিধা দেওয়া হলো দুর্নীতি। দুর্নীতি শুধু সরকারি অফিসে সীমাবদ্ধ নেই। সমাজের প্রতিটি স্তরে দুর্নীতি বাসা বেঁধেছে। শুধু অভাবের তাড়নায় মানুষ দুর্নীতি করে, এটি সত্য নয়। লোভ ও অতিরিক্ত ভোগের আকাঙ্ক্ষা থেকেই উৎপত্তি হয় দুর্নীতির।
প্রধান অতিথি আরো বলেন, আজকের শিশুরাই আগামী দিনে দেশের হাল ধরবে। সকলকে স্বপ্ন দেখতে হবে বড় হয়ে কি হবে। এরপর নিজের স্বপ্নের বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। এমন একটি সুন্দর বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের জন্য তিনি লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে ধন্যবাদ জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের সহকারী অধ্যাপক (পদার্থ বিদ্যা) মোফাজ্জল হোসেন, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুমা খানম, সহকারী প্রধান শিক্ষক মো. ইয়াছিন, লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রতন চন্দ্র গাঙ্গুঁলী, মো. রজ্জব আলী, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. সুমন, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মো. মনির হোসেন, হামীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক মইনুল হোসেন, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নাজমুন নাহার, দিলরুবা বেগম আরজু, লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. জিয়াদ হোসেন, সাংবাদিক মুশফিকুর রহমান ও নজরুল ইসলাম প্রমুখ।
চূড়ান্ত পর্বে পক্ষে অংশগ্রহণ করে- লালমোহন হামীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এবং বিপক্ষে অংশগ্রহণ করেন লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। এতে বিজয়ী হন লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। চূড়ান্ত পর্বে বিজয়ীদল পরে জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বিতর্ক প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ছুটির সময়ে তীব্র যানজট: চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

ময়মনসিংহে চাঁদাবাজি, হামলা ও সম্পত্তি দখলের অভিযোগ

দেউলা ইউনিয়ন বাসী’কে ঈদুল আযহার শুভেচ্ছা : আলহাজ্ব নয়ন তালুকদার

সালথায় জমজমাট আয়োজনে বড়দিয়া হাটের যাত্রা শুরু, খুশি কৃষক ও ব্যবসায়ীরা

পেশায় ডাক্তার, অভিযোগ শ্যালিকা ধর্ষণ—অবশেষে আটক

এখনো ভালো হয়নি লালমোহন হাসপাতালের সেকমো আবুল!

নগর বাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা : স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ তপন

ঈদুল আযহার আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে: হাবিবুর রহমান রাব্বি

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে শিমুল আহমেদ

ভোলার মনপুরায় ইয়াবাসহ সোহাগ নামে এক যুবককে আটক করেছে পুলিশ

১০

বিজ্ঞান ছাড়া বিচার নয়: ভোলার জেলেদের অধিকার ও ইলিশ ব্যবস্থাপনার সংকট মৎস্যবিদ মো: সাইদুর রহমান

১১

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন: মাহবুবুর রহমান সভাপতি-জহিরুল ইসলাম সম্পাদক

১২

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক পদে আলোচনার শীর্ষে কে এই রফিক

১৩

লালমোহনে বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

১৪

লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মেয়র এর ৭ম মৃত্যু বার্ষিকী পালিত

১৫

অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা

১৬

চরফ্যাশনে ইমামকে হে’ন’স্তার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১৭

অবহেলার আরেক নাম খেদারমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র। স্বাস্থ্য কেন্দ্রটি যেন দেখার কেউ নেই

১৮

জিয়া মঞ্চ ভাষানটেক থানার পরিচিতি সভা অনুষ্ঠিত

১৯

চরফ্যাশন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খানকে অব্যাহতি

২০