ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo মনপুরায় জেলের জালে ১৬ কেজির কোড়াল, নিলামে বিক্রি ২৪ হাজার টাকায় Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo তজুমদ্দিনে ৪১টি চান্দিনা ভিটা বরাদ্দে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন। Logo তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লালমোহনে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সরকারি কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২১৬

ভোলার লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের মাঝের সড়ক স্থানান্তর করে বিকল্প সড়ক ব্যবহার ও একক ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ করেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার সকালে কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
সকাল ১১ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের সামনে বিভিন্ন গাছের গুড়ি ফেলে শিক্ষার্থীরা অবস্থান করছে। মুখে তাদের শ্লোগান ছিল- আমাদের দাবি আমাদের দাবি- মানতে হবে মানতে হবে। দাবি মোদের একটাই- কলেজের একক ক্যাম্পাস চাই।
প্রায় ঘন্টা ব্যাপী শিক্ষার্থীরা সড়কে অবস্থান করলে স্থানীয় জনগন ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা শিক্ষার্থীদের নানা ধরনের হুমকি ধমকী দিয়ে সড়ক থেকে শিক্ষার্থীদের সরে যাওয়ার জন্য বলেন। তবে বিকল্প সড়ক থাকায় যান বাহন চলাচলের কোনো সমস্যা হয়নি।
অবরোধের মধ্যে স্থানীয় কয়েকজন যার মধ্যে নুরুল আমিন, নাফিজ ও আক্তার হোসেন কলেজের অধ্যক্ষ ও শিক্ষার্থীদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ, বিভিন্ন হুমকিসহ দুর্ব্যবহার করে এবং উপর মহলের মাধ্যমে দেখে নিবে বলে হুমকি প্রদান করেন। হুমকির পরও শিক্ষার্থীরা অবরোধ চালিয়ে যায়। পরবর্তীতে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়। তিনি শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সড়ক অবরোধ তুলে নেয়ার অনুরোধ করেন। কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং সড়ক স্থানান্তর ও একক ক্যম্পাস করার কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে।
পরবর্তীতে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষ ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে।
সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম মোল্লা বলেন, আমার অজান্তেই শিক্ষার্থীরা সড়ক অবেরোধ করেছে। শিক্ষার্থীদের সড়ক থেকে কলেজে ফিরিয়ে আনতে গিয়ে আমি স্থানীয়দের রোষাণলে পরছি যা অত্যন্ত দু:খজনক। শিক্ষার্থীদের স্মারকলিপি ও আবেদনের প্রেক্ষিতে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা প্রত্যােশা করছি।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. আজিজ বলেন, স্মারকলিপি পেয়েছি। আমরা এ বিষয়টি ক্ষতিয়ে দেখছি। আপতত ওই সড়কে যাতে কোন ভারি যানবাহন চলাচল না করে সেটা সীমিত করার চেষ্টা করছি। এছাড়া ওই রাস্তার সাথে আরো কয়েকটি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষার্থীরা বিকল্প রাস্তার কথা বলছে, বিষয়টি সরেজমিনে দেখতে হবে এবং এলাকার জনগণসহ সকলকে নিয়ে বসে সিদ্ধান্ত নিতে হবে।
উল্লেখ্য, কলেজের প্রধান ফটক অজ্ঞাত গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্থ হওয়ার পর গত ২১ এপ্রিল কলেজের শিক্ষার্থীরা ওই সড়কটি বন্ধ করে বিকল্প সড়ক নির্মাণসহ নিরপাদ ক্যাম্পাসের দাবীতে অধ্যক্ষ বরাবর লিখিত আবেদন করেন।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
  • আপডেট সময় : ০৯:৫৬:৪২ অপরাহ্ণ, বুধবার, ৭ মে ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

লালমোহনে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সরকারি কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট সময় : ০৯:৫৬:৪২ অপরাহ্ণ, বুধবার, ৭ মে ২০২৫