নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৪ জন

লালমোহনে প্রতিপক্ষের হামলায় গর্ভবতী নারীসহ আহত ৩

১৮৫

স্টাফ রির্পোটার :
ভোলার লালমোহন উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে এক গর্ভবতী নারীসহ ৩ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবিরচর এলাকার মেলকার বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ওই বাড়ির রোমান মেলকারের গর্ভবতী স্ত্রী বৃষ্টি, দাদি বিবিজা খাতুন ও চাচি নাহার বেগম। তারা বর্তমানে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রফিক মেলকারের ছেলে রোমান মেলকার অভিযোগ করে বলেন, বদরপুরের গত ইউপি নির্বাচনে একই বাড়ির শাহাবুদ্দিন মেলকার ইউপি সদস্য পদে নির্বাচন করে হেরে যান। আমরা তারই সমর্থক ছিলাম। কিন্তু ভোটে হেরে যাওয়ার পর আমাদেরকে দোষারোপ করতে থাকেন শাহাবুদ্দিন মেলকার। তারই জের ধরে তুচ্ছ যেকোনো ঘটনায় আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন শাহাবুদ্দিন মেলকার ও তার পরিবারের লোকজন।
তিনি আরো বলেন, বৃহস্পতিবার ঈদের দিন শাহাবুদ্দিন মেলকারদের সঙ্গে অন্য একটি পক্ষের মারামারি হয়। শুক্রবার আমাদের ঘরে পরিবারের লোকজন (বৃষ্টি, বিবিজা খাতুন ও নাহার বেগম) একে অপরের সঙ্গে কথা বলছিলেন এবং হাসাহাসি করছিলেন। বিষয়টিকে উপহাস ভেবে শাহাবুদ্দিন মেলকারের ভাই জিয়া মেলকার ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারই জের ধরে জিয়া মেলকার, তার ভাই ফরিদ, শাহাবুদ্দিন, খোকন, ভাতিজা সুজন, হৃদয় ও স্থানীয় রাকিবসহ আরো কয়েকজন মিলে ঘরে থাকা মহিলাদের ওপর লাঠি এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমার গর্ভবতী স্ত্রী বৃষ্টি, দাদি বিবিজা খাতুন ও চাচি নাহার বেগম গুরুতর আহত হন।
এ বিষয়ে জানতে চাইলে শাহাবুদ্দিন মেলকারের ভাই ফরিদ মেলকার জানান, আমি ঘটনাস্থলে ছিলাম না। এ বিষয়ে আমার কিছু জানা নেই।
লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, মারামারির ঘটনায় কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন বলে শুনেছি। এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে মারামারির সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশ দেখে মোটরসাইকেল রেখে কয়েকজন পালিয়ে যায়। পরে তিনটি মোটরসাইকেল থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

No tags found for this post.

মন্তব্য করুন

[wpdevart_facebook_comment curent_url="https://www.crimebanglanews.com/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae/" order_type="social" title_text="" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে এতিমখানায় সরকারী অনুদান

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

লালমোহনে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড

রেকর্ড বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম তিন জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত

সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: হু হু করে বাড়ছে নদ-নদীর পানি,নীচু এলাকার মানুষদের সতর্কতা প্রদান

হৃদরোগে আক্রান্ত যশোর প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনকে হাসপাতালে দেখে গেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা: গ্রামীণ উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১০

ভোলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

১১

নানা আয়োজনের মধ্য দিয়ে লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১২

প্রেস ক্লাব যশোরে প্রতিশ্রুত দুটি এসি উপহার দিলেন যশোর-২ আসনের এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ

১৩

গাইবান্ধায় তৃতীয় শ্রেনীর ছাত্রী কে ধর্ষনের ঘটনায় পলাতক যুবক গ্রেফতার

১৪

গাইবান্ধায় জাফলং রেস্টুরেন্টে লুটপাট ও অগ্নিসংযোগ: মানববন্ধনে ক্ষোভ, দোষীদের গ্রেপ্তারের দাবি

১৫

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ’ গড়ার অঙ্গীকারে মনিরামপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

১৬

লালমোহনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

১৭

যশোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৮

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে হাতিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

লালমোহন বদরপুর কলেজে প্রধানমন্ত্রীর নির্দেশ মতো বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০