শিরোনাম ::
লালমোহনে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিনামূল্যে ১৫টি ল্যাপটপ বিতরন করলেন এমপি শাওন
আরশাদ মামুন।
ভোলার লালমোহনে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বেসিক কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষন সংক্রান্ত গ্র্যাজুয়েশন সেমিনার ও বিনামূল্যে ল্যাপটপ বিতরন করা হয়েছে।
আজ সকালে নুরুন্নবী চৌধুরী শাওন আইসিটি ফ্রি প্রশিক্ষন সেন্টার এর আয়োজনে হাজী মোঃ নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় এর হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার হাজী মোঃ নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় অধ্যক্ষ জিয়াদুর রহিম মুরাদ, ট্যাকনিক্যাল কলেজের পরিচালক নুরুল আমিন খান শাহজাহান সহ আরো অনেকে।
Facebook Comments Box





















