ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo তজুমদ্দিনে ৪১টি চান্দিনা ভিটা বরাদ্দে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন। Logo তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo ইসকনের নামে অনুদান, জমির মালিকানা নিয়ে নতুন বিতর্ক অর্থ ও জমি জালিয়াতির অভিযোগ

লালমোহনে হামলার পর অজ্ঞান শিক্ষার্থীকে চার ঘন্টা অবরুদ্ধের অভিযোগ

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৩১

আরশাদ মামুন।
ভোলার লালমোহনে সংঘবদ্ধভাবে শিক্ষার্থীর ওপর এলোপাতাড়ি হামলার ঘটনা ঘটেছে। শুধু হামলা চালিয়েই ক্ষান্ত হননি হামলাকারীরা, অচেতন অবস্থায় ওই শিক্ষার্থীকে প্রায় চার ঘন্টা দোকানের মধ্যে অবরুদ্ধ করে রাখা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর গুরুতর আহত ওই শিক্ষার্থী মো. জুয়েলকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শিক্ষার্থী জুয়েলের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানের চিকিৎসকও জুয়েলকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় প্রেরণ করেন। বৃহস্পতিবার ওই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
গত বুধবার বিকালে এমন ঘটনা ঘটেছে ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রহিমপুর এলাকায়। হামলায় গুরুতর আহত শিক্ষার্থী মো. জুয়েল ওই এলাকার মো. গিয়াস উদ্দিনের ছেলে। এছাড়া সে ভোলা সরকারি কলেজের বাংলা বিভাগের অনার্স চতূর্থ বর্ষের শিক্ষার্থী।
জানা যায়, পূর্ব শত্রুতার জেরে বুধবার সকাল থেকে মা ও ছেলেকে বসতঘরে অবরুদ্ধ করে রাখেন ওই এলাকার করিমের ছেলে জহির ও সোহেল, মোফাজ্জলের ছেলে জোবায়ের, এবং খালেকের ছেলে খোকন। ওই দিন বিকালে তাঁদের চোখ ফাঁকি দিয়ে আছরের নামাজ পড়তে আসেন শিক্ষার্থী জুয়েল। নামাজ শেষে মসজিদ থেকে বের হতেই রাস্তা থেকে চারজন মিলে রড ও লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটানো শুরু করে জুয়েলকে। এসময় সে দৌড়ে পাশের দোকানে আশ্রয় নিতে গেলে সেখানে গিয়েও হামলা চালায় অভিযুক্তরা। এরপর হামলাকারীদের হামলায় অজ্ঞান হয়ে পড়ে শিক্ষার্থী মো. জুয়েল। তাকে যেন কেউ উদ্ধার করতে না পারে সেজন্য ওই দোকানের সামনে বসে থাকেন হামলাকারীদের প্রধান মো. জহির।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা মো. গিয়াস উদ্দিন বলেন, আমার ছেলেকে চারজন মিলে বেধড়ক পিটিয়ে দোকানের মধ্যে ফেলে রাখে। এরপর তাদের মধ্যে একজন ওই দোকানের সামনে বসে থাকে, যেন আমরা কেউ তাকে উদ্ধার করতে না পারি। আর চিকিৎসার অভাবেই দোকানের মধ্যেই যেন তার মৃত্যু হয় এমনটাই চেয়েছে হামলাকারীরা। তবে ঘটনার প্রায় চার ঘন্টা পর তাকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করতে সক্ষম হয়েছি। বর্তমানে আমার ছেলের অবস্থা ভালো না। কাঁশির সঙ্গে নাক-মুখ দিয়ে রক্ত ঝরছে। আল্লাহ-ই ভালো জানেন এখন আমার ছেলের কী হবে।
ঘটনার ব্যাপারে অভিযুক্তদের মধ্যে জহির নামের একজন জানান, পুরো ঘটনাটি সজানো। আমাদের ফাঁসাতেই এমন অভিযোগ তোলা হচ্ছে। ঘটনার সময় আমি কেবল দোকানের সামনে বসে ছিলাম।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ওইদিনই পুলিশ পাঠিয়েছি। তবে ঘটনার বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৪৮:০৯ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ ১২৯ বার পড়া হয়েছে
Logo
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

লালমোহনে হামলার পর অজ্ঞান শিক্ষার্থীকে চার ঘন্টা অবরুদ্ধের অভিযোগ

আপডেট সময় : ০৮:৪৮:০৯ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩