ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
Logo লালমোহনে দুধে পানি মেশানোর অভিযোগে বিক্রেতার মাথায় দুধ ঢাললেন পৌর কর্মকর্তা Logo বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী Logo বরিশাল-ভোলা সংযোগ: উন্নয়নের প্রত্যাশা নাকি অগ্রাধিকারের সংকট? Logo মনপুরায় জেলের জালে ১৬ কেজির কোড়াল, নিলামে বিক্রি ২৪ হাজার টাকায় Logo লালমোহনে অবৈধ সিগারেট ও রোলিং পেপার জব্দ, গোডাউন মালিকদের নিয়ে প্রশ্ন Logo স্বামীর ধারালো অস্রের আঘাতে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী Logo রূপগঞ্জে পাঠাও কর্মীকে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মালামাল ছিনতাই Logo মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা: সরকারের আকার বাড়লেই কি বাড়ে সক্ষমতা? Logo নিউইয়র্কে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

লালমোহন পৌরসভা ৮নং ওয়ার্ডে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৫৫

ভোলার লালমোহন পৌরসভা ৮নং ওয়ার্ড ওয়েস্টার্ন পাড়া বিআরডিবির জমি ও মালিকানা জমির সিমানা দিয়ে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার
(১৩ নভেম্বর) সকাল ১১ টায় ৮নং ওয়ার্ড এর সর্বস্তরের জনগণ এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ রাস্তার জন্য চরম দুর্যোগ পোহাতে হচ্ছে অত্র এলাকার বাসিন্দাদের। স্কুল, কলেজ, মাদরাসার ছাত্র -ছাত্রীসহ কোমলমতি শিক্ষার্থীরা ঠিকমতো স্কুলে যেতে পারছে না এমনটাই অভিযোগ করেছেন স্কুলগামী ছাত্র-ছাত্রীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. হাতেম হাওলাদার, পৌর মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হাওলাদারসহ অত্র এলাকার মো. রায়হান,মো. হেলালসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, আমাদের এ রাস্তাটি দীর্ঘ দিন যাবত হচ্ছে না। এখানে দিয়ে চলাচল করতে আমাদের অনেক কষ্ট ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে কোন লোক অসুস্থ হলে কোলে করে পার করতে হয়। এবং বর্ষাকালে এ রাস্তা হাঁটু পরিমান পানি জমে থাকে। অসুস্থ ও ছাত্র- ছাত্রীদের অনেক কষ্ট করে যাতায়াত করতে হয়। এরই মধ্যে গত অক্টোবর মাসে রাস্তাটির নির্মাণ কাজ শুরু হলে হঠাৎ করে কোন অদৃশ্য শক্তির কারণে কাজটি বন্ধ হয়ে যায়। পরে জানতে পারি বিআরডিবির সাবেক তিন চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করে রাস্তাটির কাজ বন্ধ করে দেন। খবর পেয়ে আমরা এলাকাবাসী তাদের কাছে ছুটে যাই। এরপর তারা এসে সরেজমিনে দেখলেন রাস্তাটি জনদুর্ভোগ লাঘব অতি প্রয়োজন। রাস্তাটি দ্রুত পুননির্মাণ করতে সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। এসময় উপস্থিত ছিলেন, অত্র এলাকার ভুক্তভোগী পরিবারসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

Newsletter

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৩৩:২৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ২৩৭ বার পড়া হয়েছে
Logo
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফজরসময়
জোহরসময়
আসরসময়
মাগরিবসময়
ইশাসময়
সূর্যোদয় :সময়সূর্যাস্ত :সময়

লালমোহন পৌরসভা ৮নং ওয়ার্ডে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৫:৩৩:২৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫